চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের পর্যবেক্ষণের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের এলাকায় নিরাপত্তা জোরদার করতে একটি মডেল থানা স্থাপনের সুপারিশ সরকারকে জানানো হবে।”
এছাড়াও, রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আজকের মধ্যে মামলা দায়ের, আগামীকাল বিকাল তিনটায় সিন্ডিকেট সভা আহ্বাব, গ্রামের বাসিন্দাদের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ কমিটি গঠন এবং থার্টিদের নিরাপত্তায় হট লাইন সার্ভিস চালু করা সিদ্ধান্ত নেয়া হয়।




