বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ…

    বাংলা মেইল ডেস্ক
    প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর

    প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির…

    বাংলা মেইল ডেস্ক
    মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।…

    তিমির বনিক
    হাওরে ডুবছে বোরো, শঙ্কায় মৌলভীবাজারের কৃষকেরা

    টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের…

    তিমির বনিক
    হবিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
    ফেব্রুয়ারি ১০, ২০২৬
    ঢাকা-১৪ আসনে ভোট কারচুপি, ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি তুলির
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর
    এপ্রিল ৩০, ২০২৬
    যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বদরুজ্জামান সেলিমের শুভেচ্ছা
    এপ্রিল ৩০, ২০২৬
    তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি
    এপ্রিল ২৯, ২০২৬
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নির্বাচনি সমঝোতার পথে ইসলামপন্থি দলগুলো, আলোচনায় এনসিপিও
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

নির্বাচনি সমঝোতার পথে ইসলামপন্থি দলগুলো, আলোচনায় এনসিপিও

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের আগে কোনো জোট গঠন করবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে বেশ কয়েকটি দল যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তা স্পষ্ট। এই সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও গণঅধিকার পরিষদও যুক্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এরইমধ্যে একই প্ল্যাটফর্মে আসতে আলোচনা চালাচ্ছে ক্রিয়াশীল বেশ কয়েকটি ইসলামপন্থি রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যানুপাতিক ভোটের দাবি আদায়ে মাঠে সরব থাকার বিষয়েও একমত তারা।

আরও পড়ুন

কোচবিহারে বাইক–লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত
শিবপুরে তিন ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত

আদর্শগত মিল না থাকালেও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মতো বিষয়গুলো তাদের ঐক্যে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে বলে দাবি করছেন দলগুলোর নেতারা। তবে একই মঞ্চে আসার আলোচনা চালালেও এটিকে অবশ্য কোনো জোট বলতে চাইছেন না তারা। আপাতত দাবি আদায়ে সংঘবদ্ধভাবে মাঠে থাকার পরিকল্পনা তাদের। যদিও নেতারা বলছেন, নির্বাচনের তফসিলের পর নির্বাচনি সমঝোতা হতেও পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের  বলছেন, বিএনপি ছাড়া প্রধান সব দলই সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে একমত। আমরা চেষ্টা করছি, যারা (সংখ্যানুপাতিক ভোটের) পক্ষের তাদের অনেকের সাথেই আমরা আবার কথা বলছি।

এদিকে, পিআর পদ্ধতির বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের অভিন্ন দাবিতে সরব অন্য দলগুলোর সঙ্গেও কথা বলছে ইসলামপন্থি দলগুলো। এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টির নামও এসেছে এই আলোচনায়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, জোটের ব্যাপারে এখনো কারো সঙ্গে আমাদের আলোচনা হয়নি। তবে যারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল তাদের সবার সাথেই আমাদের সু-সম্পর্ক আছে। আর ইসলামী দলগুলোর সাথে জুলাই সনদের আইনি ভিত্তির অভিন্ন দাবিতে একমত হলেও এটি কোনো রাজনৈতিক সমঝোতা বা জোট নয় বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

  • এক হচ্ছে ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ও বিএনপি এই দুই রাজনৈতিক দলের মধ্যেই আবর্তিত বাংলাদেশের রাজনীতি। এর বাইরে জাতীয় পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সংসদে প্রতিনিধিত্ব করেছে হাতেগোনা কয়েকটি দল। গত বছরের জুলাইয়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নানা কৌশল নিচ্ছে দলগুলো, আর সেখানেই আসছে নির্বাচনি জোট বা সমঝোতার প্রসঙ্গটি। বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ হয়ে নির্বাচন কিংবা মাঠের আন্দোলনে দলীয় মেরুকরণ নতুন নয়। অতীতেও বিএনপি-জামায়াত কিংবা আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্য অনেক দলই জোটবদ্ধ হয়ে আন্দোলন ও নির্বাচন করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার একই মঞ্চে আসতে আলোচনা চালাচ্ছে ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো। দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগানও তোলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ আটটি ইসলামপন্থি দলের একমঞ্চে আসার চেষ্টা চলছে, তবে তাদের মধ্যে কোনো জোট হবে কি না তা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর। যদিও দলগুলোর নেতারা বলছেন, জোট নয়, বরং নিজেদের মধ্যে নির্বাচনি সমঝোতা তৈরিতে আলোচনা হচ্ছে। এখনই নির্বাচন নিয়ে ভাবছেন না তারা, শুরুতে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি আদায়ে একসাথে সরব থাকতে চায় দলগুলো।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলছেন, জোট হবে না। এটি নির্বাচনি সমঝোতা, আসন বিন্যাস। যার যেখানে যোগ্য প্রার্থী আছে আলাপ-আলোচনা করে সেখানে ওই দলের প্রার্থী থাকবে, অন্য দলের লোকেরা তাকে সমর্থন করবে। ইসলামী দলগুলো ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা হওয়ার আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে চলমান একদলীয় পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক দলগুলোকে এক জায়গাই আনতেই নির্বাচনি সমঝোতার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা, মার্শাল ল কিংবা একদলীয় শাসন বলেন– সবই কিন্তু ট্রাডিশনাল নির্বাচনের পরপরই হয়েছে। শেখ মুজিবের ৭৩ এর নির্বাচনের পরই কিন্তু বাকশাল হয়েছে, জিয়াউর রহমানের মার্শাল ল হয়েছে। খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার সময়ও ক্ষমতায় নির্বাচিত সরকারই ছিল, তবে তথাকথিত নির্বাচনের কারণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

পিআর পদ্ধতির মধ্য দিয়েই দেশের নির্বাচন পদ্ধতির সংস্কার হতে পারে বলে মনে করে ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো, যার মাধ্যমে দেশের সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে বলেই মনে করে তারা। আর এ কারণেই পিআর পদ্ধতি, সংস্কার এবং ফ্যাসিবাদের বিচারের দাবি আদায়ে সংঘবদ্ধভাবে মাঠে থাকার কথা বলছে দলগুলো।

তবে নির্বাচনি জোটের ব্যপারে এখনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলছেন, নির্বাচনি আলোচনা আমরা এখনই করছি না। সে বিষয়েও আমরা কথাবার্তা বলবো। বিভিন্নভাবে বলা হচ্ছে, এখনো ফরমাল হয়নি। আপাতত পিআর এর দাবি আদায়ে একসাথে কাজ করতে সংগঠিত হচ্ছে ইসলামী দলগুলো। আমরা নির্বাচন কমিশনের সাথে যে ৩১টি দল বসছিলাম এর ভেতরে প্রায় ২৫টি দলই পিআর এর পক্ষে ছিল। এই ইস্যুতে- উই আর অলমোস্ট কমন, একসেপ্ট বিএনপি।

  • এনসিপি-গণঅধিকার পরিষদের নামও আলোচনায়

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে; অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো। সংখ্যানুপাতিক নির্বাচনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও বিচারের প্রশ্নেও ঐক্যবদ্ধভাবে সরব থাকতে চায় তারা। অভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টির মতো দলের সঙ্গেও ইসলামী দলগুলোর আলোচনা চলছে বলে আলোচনা রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলছেন, নির্বাচনি সমঝোতার জন্য বেশকিছু দেশপ্রেমিক দলও ইসলামী দলের সঙ্গে আছে। যেমন- গণঅধিকার, এবি পার্টি, এনসিপি এদের সাথেও আমাদের নির্বাচনি সমঝোতার আলাপ-আলোচনা চলছে।

যদিও নির্বাচনি জোট বা সমঝোতার ব্যাপারে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেই দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলছেন, দেশ গড়তে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং নিজেদের ঘর গোছাতেই এখন সব থেকে গুরুত্ব দিচ্ছে গণঅধিকার পরিষদ। যদিও আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা হতে পারে। তফসিল ঘোষণার আগেই কোনো দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের কোনো আলাপ গণঅধিকার পরিষদ না করার সম্ভাবনাই বেশি এবং এ ধরনের আলোচনা আমরা করিনি এখনো পর্যন্ত। অবশ্য গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী সব দলগুলোর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায়। আলাদা রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি, এজেন্ডা, দাবি থাকতে পারে। তবে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে সবার অংশ নেয়া উচিত। সরকারের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে সবার নির্বাচনে অংশ নেওয়াই হবে যুগান্তকারী সিদ্ধান্ত। নির্বাচনে অংশ না নিলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনি জোট প্রসঙ্গে ইসলামপন্থি দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে ইসলামপন্থি দলগুলোর এই দাবির সাথে এনসিপি একমত। তবে, আইনি ভিত্তির পর তারা সরাসরি পরবর্তী নির্বাচন চেয়েছে। আর আমরা চেয়েছি গণপরিষদ নির্বাচন। এক্ষেত্রে আবার আমাদের মতপার্থক্য রয়েছে।


সূত্র : বিবিসি বাংলা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি খেলোয়াড়
পরের সংবাদ রাইড শেয়ারকারী চালকের মৃত্যুতে যেভাবে ইন্দোনেশিয়াকে উত্তাল হয়ে উঠলো
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

ভারতের যৌনপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

সাইবার বুলিং প্রতিরোধে উদ্যোগ নিতে গিয়ে বিতর্কে পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

সৈয়দপুর দারুল হাদিস বালিকা মাদরাসার বার্ষিক মজলিসে শুরা অনুষ্ঠিত

তাকি নাওয়াজ, সিলেট প্রতিনিধি
আন্তর্জাতিক

হঠাৎ আফগানিস্তান সফরে কেন মাওলানা মামুনুল হক?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d