বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা কতটা কঠিন!
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা কতটা কঠিন!

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ভারতীয় সাবেক ক্রিকেটার ও ক্রিকেট উপস্থাপক আকাশ চোপড়ার মতে, ২০২৫ এশিয়া কাপ টি-২০ আসরে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে ওঠা কঠিন এক কাজ হবে। বাংলাদেশ ক্রিকেট দল তাদের সর্বশেষ ৩টি টি-২০ ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে। তারপরেও কেন আকাশ চোপড়ার মনে হচ্ছে বাংলাদেশ পরের রাউন্ডেও যেতে পারবে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ রকম মনে করার কারণ অবশ্য ব্যাখ্যা করেছেন, তবে আসল উত্তরটা হয়তো জানা যাবে খেলার মাঠেই। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে- আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এই চারটি দল থেকে দুটি দল উঠবে পরের রাউন্ডে যদিও আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষ মনে করা হচ্ছে। তবে বাংলাদেশ এই বছর যেমন পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়েছে সিরিজে, তেমনই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছেও। এমনকি অতীতে হংকং এর বিপক্ষেও হারের ইতিহাসও রয়েছে বাংলাদেশের। আবার পাকিস্তানের মাটিতে খেলা সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ২০২৫ সালের মে মাসে। চার দলের দুটি গ্রুপ এবারের এশিয়া কাপে, প্রথম গ্রুপে আছে- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আরও পড়ুন

সাইফ-হৃদয়ের ফিফটির পরও ব্যাটিং ধসে বাংলাদেশের হার
সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড ব্রেভিসের
আজও একাদশে জায়গা হয়নি জামালের, আছেন সাদ
  • কী বলছেন আকাশ চোপড়া?

বাংলাদেশ গ্রুপ অফ ডেথে আছে– বলছেন আকাশ চোপড়া। ভারতের এই সাবেক ক্রিকেটার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এশিয়া কাপ নিয়ে নিজের বিশ্লেষণে বলেন, বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান আছে, যারা মাত্র পাকিস্তানকে হারিয়েছে। এই গ্রুপে আছে শ্রীলঙ্কা- যারা বহুজাতিক টুর্নামেন্টে বরাবরই ভালো খেলে। তবে তিনি বাংলাদেশের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, বাংলাদেশকে একটা তরুণ ও প্রতিভাবান দল হিসেবে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া। তবে এই দলটার কিছু সমস্যার জায়গাও তিনি খুঁজে পেয়েছেন, যেমন- লিটন দাসের ওপর অতি নির্ভরশীলতা। সব শেষ দুই টি-২০ সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস।

আকাশ চোপড়ার মতে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা খুব কম ব্যাটারদের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৪০ এর বেশি, যে কারণে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ২০০ রান করা বা ২০০ রান তাড়া করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ একটা বোলিং নির্ভর দল হতে যাচ্ছে এই টুর্নামেন্টে। ওরা এমন এক দল যারা চাইবে আগে বল করে প্রতিপক্ষকে ১৬০ বা এর কাছাকাছি আটকে দিতে। বাংলাদেশের বোলিং লাইন আপ ভালো, বিশেষত পেস বোলিংয়ে। আর স্পিনেও বৈচিত্র্য আছে, তবে খুব একটা উইকেট পাচ্ছে না তারা।

  • বাংলাদেশ কেমন খেলছে?

বাংলাদেশ ক্রিকেট দল টি-২০ ফরম্যাটে কখনোই আশাব্যঞ্জক ক্রিকেট খেলতে পারেনি, প্রায়ই এমন মন্তব্য যেমন শোনা যায়, আবার বাংলাদেশের ক্রিকেটের একজন একনিষ্ট অনুসারী উদয় সিনা বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচগুলোতে তিনি দুই পক্ষকেই ৫০-৫০ মনে করেন।

এদিকে ক্রীড়া সাংবাদিক মাঝহারুল ইসলাম মনে করেন, বাংলাদেশ দল মোমেন্টাম নির্ভর। আফগানিস্তান এমন এক দল যারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। বিশেষত তিনি আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতার দিকটা তুলে ধরে বলেন, আফগানিস্তানে অন্তত চার জন বিশ্বমানের স্পিনার আছেন, যারা যেকোনো উইকেটে ভালো করতে পারেন। এদিকে বাংলাদেশের ব্যাটাররা বড় মঞ্চে আফগান স্পিনারদের বিপক্ষে এর আগে ধুঁকেছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে রহস্যময় প্রতিপক্ষ বলছেন তিনি। কারণ এই দুইদল খারাপ বা ভালো করা ফর্মের ওপর নির্ভর করে না, কোনো পূর্বানুমান এদের ক্ষেত্রে খাটে না। বাংলাদেশ দল অনেক সময় বড় মঞ্চের স্নায়ুচাপ নিতে পারে না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন তিনি। শ্রীলঙ্কা এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী, এটা তারা মনে রাখবে। এই দলটার মধ্যে জয়ের সব ধরনের অস্ত্র আছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি সিরিজ জিতলেও সেখানে শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচে বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার খেলেননি বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত অনুসারী উদয় সিনা বলেন, বাংলাদেশের ক্রিকেটটা অনেক বেশি উইকেট নির্ভর, যেমন শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির মাঠে যদি উইকেট ধীরগতির হয় তাহলে বাংলাদেশের সুযোগ বেশি থাকবে। আবার আফগানিস্তানের বিপক্ষে উইকেটের সুবিধা খুব একটা নেওয়া যাবে না। ফলে এশিয়া কাপ ২০২৫ টি-২০ আসরে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো রহস্যময় এবং শক্তিশালী প্রতিপক্ষের কারণে গ্রুপ স্টেজে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ সহজ হবে না, যদিও দলের তরুণ প্রতিভা এবং বোলিং শক্তি কিছু আশা জাগাচ্ছে। তবে একই সাথে যোগ হবে হংকং-এর বিপক্ষে বাংলাদেশের খেলা একমাত্র টি২০ ম্যাচে হারের স্মৃতি। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ হংকং-এর বিপক্ষেও হেরে গিয়েছিল।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪
পরের সংবাদ ছাত্র মজলিসের সভাপতি রায়হান আলী ও সেক্রেটারি জাকারিয়া
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

সিলেট টাইটান্সে খেলবেন মিরাজ ও নাসুম

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে ১৮ বছর বয়সী ব্যাটার জরিখ ভ্যানের বিশ্বরেকর্ড

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d