বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    জামায়াত ও শরীকরা পাচ্ছে সমান আসন!
    জানুয়ারি ১২, ২০২৬
    মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
    জানুয়ারি ১৯, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন পেটের মেদ বাড়াটা কতটা বিপজ্জনক, যেসব উপায়ে কমাতে পারেন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
স্বাস্থ্য-জীবনযাপন

পেটের মেদ বাড়াটা কতটা বিপজ্জনক, যেসব উপায়ে কমাতে পারেন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বাড়তে থাকা পেটের চর্বি কমাতে অনেকে জিমের শরণাপন্ন হন। অনেকে আবার এ বিষয়টিকে খুব একটা পাত্তাই দেন না। পেটের এই অরিরিক্ত চর্বি সাধারণভাবে ‘বেলি ফ্যাট’, ‘টামি ফ্যাট’ বা ‘বিয়ার বেলি’ নামে পরিচিত। যারা নিজেদের চেহারা ও ফিটনেসের ব্যাপারে সচেতন, তারা এ নিয়ে বেশ চিন্তায় থাকে। পেটের চারপাশে চর্বি বেড়ে গেলে মানুষ তার ইচ্ছেমতো আরাম করে পোশাক পরতে পারে না। তবে পেটের চর্বির প্রভাব শুধু পছন্দের পোশাক পরার মাঝেই সীমাবদ্ধ নয়। এই চর্বি নানা দিক থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন

ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা যেসব সবজিতে আছে
অতি গরমে করণীয়
মাখানা কেন সুপারফুড? এর পুষ্টিগুণ কী?
  • পেটের চর্বি থেকে যেসব রোগ হয়

পেটের চর্বি উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত শর্করা ও কোলেস্টেরলের সমস্যার মতো গুরুতর কিছু স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এটি টাইপ-টু ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পেটের চর্বি শরীরে ‘সাইটোকাইন’ নামের এক ধরনের প্রোটিনের উৎপাদন বাড়ায়, যা শরীরে প্রদাহ তৈরি করতে পারে। এছাড়া, বেলি ফ্যাট ‘অ্যাঞ্জিওটেনসিন’ নামক আরেকটি প্রোটিনের উৎপাদনও বাড়ায়। এই প্রোটিন আবার রক্তনালীকে সংকুচিত করে ও রক্তচাপ বাড়ায়। পাশাপাশি, এই চর্বি থেকে ডিমেনশিয়া, হাঁপানি ও কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ে।

দিল্লির ফোর্টিস এসকর্টস হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শিব কুমার চৌধুরী বলেন, পেটে জমে থাকা চর্বি শরীরের অন্য অংশের চর্বির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যখন পেটের চর্বির কোষ ভেঙ্গে যায়, তখন সেখান থেকে নানা ধরনের বিষাক্ত উপাদান বের হয়। এগুলো হৃদপিণ্ডের ধমনীতে প্রদাহ বাড়ায়। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এটি শরীরে ইনসুলিন প্রতিরোধও বাড়িয়ে দেয়। এতে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, পেটের চর্বি বাড়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন, জেনেটিক বৈশিষ্ট্য, হরমোনজনিত পরিবর্তন, বয়স, অতিরিক্ত ওজন ও মেনোপজ। এছাড়া, অনিয়মিত জীবনযাপন, অগোছালো রুটিন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণের মাধ্যমে সময়মতো পেটের চর্বি নিয়ন্ত্রণ করা সম্ভব। পেটের চর্বি কমাতে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে, তা এখানে তুলে ধরা হলো।

  • রাতের খাবার ও ঘুমানোর সময়ের ব্যবধান

ঘুমানোর আগে অন্তত দুই থেকে তিন ঘণ্টা কিছু খাওয়া যাবে না। দিনে যেসব খাবার খাওয়া হয়, শরীর সেগুলোর ক্যালরি দৈনন্দিন কাজে ব্যবহার করে ও শক্তি উৎপাদন করে। কিন্তু রাতের খাবারের পর আর এগুলো ব্যবহৃত হয় না। ফলে সেগুলো চর্বি হিসেবে জমে যায় এবং ওজন বাড়তে শুরু করে।

  • সুষম খাদ্য গ্রহণ

বিশেষজ্ঞরা বলেন, খাবারে বেশি ফাইবার থাকলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফাইবারযুক্ত খাবার পাকস্থলীতে দীর্ঘসময় থাকে এবং অন্ত্রে খাবার যাওয়ার গতি ধীর করে দেয়। এতে ক্ষুধা কম লাগে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। তাই, খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখতে হবে। প্রোটিন দীর্ঘসময় পেট ভরা রাখে, ক্ষুধা কমায় এবং ঘ্রেলিন নামের ক্ষুধা বাড়ানো হরমোনের মাত্রা কমায়। প্রোটিন মাংসপেশি শক্তিশালী করে এবং বিপাকক্রিয়াকেও ত্বরান্বিত করে, যা ক্যালোরি পোড়ানোর ক্ষমতা বাড়ায়। এক্ষেত্রে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, ডাল, দুধ, পনির, দই, মাছ, মুরগি ও সয়া জাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা যেতে পারে।

  • প্রক্রিয়াজাত খাবারকে না

সাদা পাউরুটি, চিপস ও ক্র্যাকার্সে প্রায় কোনও ফাইবার থাকে না। ফলে এগুলো দ্রুত হজম হয় এবং হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এভাবে এগুলো রক্তে শর্করার দ্রুত ওঠানামা ক্ষুধা বৃদ্ধি করে এবং ওজন বাড়ায়। পাশাপাশি, এগুলো টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। তাই, এসবের বদলে হোল গ্রেইন পাউরুটি, শুকনো তাপে বা ওভেনে বানানো নাস্তা, ফল ও বাদামের মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিৎ। চিনি ও ক্যালোরি-সমৃদ্ধ খাবার এড়িয়ে চলার পাশাপাশি কম অ্যালকোহল গ্রহণ করতে হবে। আর ধূমপানকে সম্পূর্ণভাবে না বলতে হবে।

  • পর্যাপ্ত ঘুম

ঘুম কম হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ওপর প্রভাব পড়ে। ফলে খাবারের চাহিদা বেড়ে যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ঘুমের ঘাটতি পাকস্থলীতে উৎপন্ন ঘ্রেলিন নামক হরমোনের মাত্রা বাড়ায়, যা ক্ষুধা বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন, মানসিক চাপের কারণে রক্তে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। তাই মানসিক চাপ নেওয়া যাবে না ও মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখবে হবে। এই মানসিক চাপের সময় মানুষ খাবারের প্রতি কম মনোযোগী থাকে এবং মন অন্যদিকে সরাতে অস্বাস্থ্যকর কিছু খেয়ে ফেলে।

  • শারীরিক পরিশ্রম

ব্যায়াম করলে ও শরীরকে সক্রিয় রাখলে ক্যালরি খরচ হয়। এটি বিশেষভাবে পেটের চর্বি কমাতে সাহায্য করে। আর নিয়মিত হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার বা যোগব্যায়াম শুধু চর্বি কমায় না, বিপাকক্রিয়াকেও ত্বরান্বিত করে। ব্যায়াম মাংসপেশি শক্তিশালী করে, হৃদপিণ্ড সুস্থ রাখে। পেটের চর্বি কমলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও কমে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিজয় থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল
পরের সংবাদ নেপাল যেতে কেন ভয় পাচ্ছেন পর্যটকরা?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

স্বাস্থ্য-জীবনযাপন

শীতে যেসব সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে

বাংলা মেইল ডেস্ক
স্বাস্থ্য-জীবনযাপন

শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় কী খাবেন?

বাংলা মেইল ডেস্ক
স্বাস্থ্য-জীবনযাপন

গর্ভাবস্থায় প্যারাসিটামল খাওয়ার সাথে অটিজমের কোনো সম্পর্ক আছে?

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকস্বাস্থ্য-জীবনযাপন

সপ্তাহে ৪ দিন কাজ শরীর ও মনের জন্য ভালো, কিন্তু তা করছি না কেনো?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d