নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মোট ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় লুণ্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়ার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কাজল মিয়া (৫০), মো. শরিফুল ইসলাম (২৬), মো. সাগর মিয়া (২২), মো. মৃদুল হাসান (২০), মো. সুজন মিয়া (২০), মো. মনির হোসেন (৩৮), হীরানাথ দাশ (৪২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





