বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

    চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    ইবিতে লালন শাহ হল গ্রীন সোসাইটি-‘র যাত্রা শুরু, নেতৃত্বে রায়হান-মাহমুদুল

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন যাত্রা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘লালন শাহ হল…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন, আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়…

    ‎সোহাগ মিয়া
    কুরবানির হাটে বিশালাকৃতির ‘বিসিএস ক্যাডার’

    গরুর নাম ‘বিসিএস ক্যাডার’। নাম শুনে অনেকেই হাসছেন, আবার কৌতূহল নিয়েও ভিড়…

    বাংলা মেইল ডেস্ক
    ঢাকা–সিলেট মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ, পরে প্রত্যাহার

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা।…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন
    মার্চ ১১, ২০২৫
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    মে ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে স্ত্রী মোছাম্মত সোনিয়া আক্তারকে হত্যার দায়ে তাঁর স্বামী সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

বিলুপ্তির পথে প্রাচীন ভেষজ উদ্ভিদ ‘শটি’
প্রেমিকবেশে প্রতারণা, ভুয়া সেনা সদস্য পিন্টু জেলে
৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত

রায়ের অন্য অংশে সোনিয়ার শাশুড়ি শিউলী বেগম ও ফুফু শাশুড়ি মাজেদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহেল রানাকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে এই অর্থ নিহত সোনিয়ার পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে।

রায় ঘোষণার সময় সোহেল রানা ও তাঁর মা শিউলী বেগম পলাতক ছিলেন। ফুফু শাশুড়ি মাজেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। আদালত পলাতক সোহেল রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

রায়ে আরও বলা হয়েছে, আসামি গ্রেপ্তার হওয়ার পর বা কোনো আদালতে আত্মসমর্পণ করলে রায় কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি এরশাদ আলম (জর্জ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সোনিয়া আক্তারের সঙ্গে সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল রানা, তাঁর মা শিউলী বেগম ও ফুফু মাজেদা বেগম যৌতুকের দাবিতে সোনিয়াকে নির্যাতন করতেন। মেয়ের সংসার টিকিয়ে রাখতে সোনিয়ার বাবা মো. চান মিয়া এক পর্যায়ে ৯০ হাজার টাকা দেন। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। এরপর আরও ৫০ হাজার টাকার দাবিতে তাঁরা সোনিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।

২০১৬ সালের ১৭ জুলাই রাত ৩টা থেকে সকাল ৮টার মধ্যে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ সংলগ্ন ইমাম আলীর গলির একটি বাসায় সোহেল রানা, অন্য আসামিদের সহযোগিতায়, বালিশ চাপা দিয়ে সোনিয়াকে হত্যা করেন।

পরদিন ১৮ জুলাই সোনিয়ার বাবা চান মিয়া কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই থানার পরিদর্শক শাকের মোহাম্মদ যুবায়ের ওই বছরের ২৬ অক্টোবর সোহেল রানা, শিউলী বেগম ও মাজেদা বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০১৮ সালের ৩ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। বিচার চলাকালে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ হংকংয়ের হার দেখতেই মুখিয়ে আছে বাংলাদেশ
পরের সংবাদ গাজার ধ্বংসস্তূপে যুদ্ধবিরতির আলো, ভবিষ্যৎ কী?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

হেতিমগঞ্জ থেকে গত ৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র
সিলেট

হেতিমগঞ্জ থেকে গত ৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

বাংলা মেইল ডেস্ক
‘তারুণ্যের সমাবেশে’ নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল
বাংলাদেশ

‘তারুণ্যের সমাবেশে’ নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশ

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে দুজনের দেড় মাসের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ

হাবিব উল্লাহ
বাংলাদেশ

মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d