বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মৌ.বাজারে আসছেন তারেক রহমান
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মৌ.বাজারে আসছেন তারেক রহমান

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার মৌলভীবাজারে আসছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় এক জনসভায় বক্তব্য দেবেন। শেরপুরের আইনপুর খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
নরসিংদীতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও ‘বিস্ময়’

দীর্ঘদিন পর তারেক রহমানের এ অঞ্চলে আগমন ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ জনসভায় জেলার বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

জেলা বিএনপির নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সফরের অংশ হিসেবে তারেক রহমান সিলেট বিভাগে আসছেন। বুধবার রাতে তিনি আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।

এরপর বেলা ১১টার দিকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে বেলা একটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাড়াও আশপাশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষ এ জনসভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে, যা বুধবার সন্ধ্যার মধ্যে শেষ হওয়ার কথা। কেন্দ্রীয় ও জেলা নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘শেরপুরের আইনপুর মাঠে বড় আকারের জনসভার আয়োজন করা হয়েছে। আমরা লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছি। প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শেষ মুহূর্তের কাজ চলছে।’

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জনসভাটি যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নরসিংদীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ
পরের সংবাদ মৌলভীবাজারে ৫৫৪ ভোটকেন্দ্র পাহারায় থাকবে ‘বডি অন’ ক্যামেরা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

টাঙ্গুয়ার হাওরে অভিযানে দুজনকে জরিমানা, লক্ষাধিক টাকার জাল জব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলাদেশ

রূপগঞ্জে তুলার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, বিপুল ক্ষতি

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

অধিগ্রহণকৃত জমির সঠিক ব্যবহার না করলে ফেরত দিতে হবে : ভূমি উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু
সিলেট

এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d