বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন
    এপ্রিল ২৮, ২০২৫
    সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আফগান–পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ডজনের বেশি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

আফগান–পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ডজনের বেশি

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫
শেয়ার
Ad imageAd image

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ডজনের বেশি সেনা নিহত হয়েছে। দুই দেশই একে অপরের ওপর আগ্রাসনের অভিযোগ করেছে। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই সংঘর্ষে একে অপরের সীমান্ত পোস্টে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশের সেনারা।

আরও পড়ুন

বার্মিংহামের গ্রেট বার্রে ছুরিকাঘাতে যুবক আহত, গ্রেপ্তার ১
রাতভর অভিযানে মাদকদ্রব্যসহ নরসিংদীতে ৩ কারবারি আটক
খেলার মাঝপথে উইকেট থেকে তুলে নিল সাকিবকে

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দুই দেশই বিপুল প্রাণহানির দাবি করলেও কোনো পক্ষের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে।

রোববার সকালে সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, সীমান্তের কয়েকটি স্থানে তালেবান বাহিনী হামলা চালিয়ে ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। এতে তালেবানের নয়জন সদস্য নিহত হয়েছে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ২০০-র বেশি তালেবান যোদ্ধা ও মিত্র জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে হামলা চালানোর পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়েছে। কয়েক দিন আগে তালেবান অভিযোগ করেছিল, পাকিস্তান আফগান সীমান্তের পাকতিকা প্রদেশে একটি বাজারে বিমান হামলা চালিয়েছে।

কাবুল জানিয়েছে, তারা রাতভর অভিযানে পাকিস্তানের অন্তত ২০টি সেনা পোস্ট দখল করেছে। অপরদিকে পাকিস্তানের দাবি, তারা সাময়িকভাবে ২১টি আফগান পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছিল।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, আফগান বাহিনীর হামলা ছিল “গুরুতর উসকানি।” তিনি জানান, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানে তালেবান ঘাঁটি ও জঙ্গি অবকাঠামোতে পাল্টা আঘাত হেনেছে।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আফগান বাহিনী “অবৈধ আগ্রাসন” চালিয়েছে, আর পাকিস্তান “সংযম ও দৃঢ়তার” সঙ্গে জবাব দিয়েছে।

রোববার দুপুরে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে। কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযমের আহ্বান জানায়। ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধে যুদ্ধ বন্ধ করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই, আলোচনার দরজা খোলা রেখেছি।”

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, তাদের বাহিনী কেউই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করবে না।

১ হাজার ৬০০ মাইল দীর্ঘ সীমান্তটি আফগানিস্তান “দুরান্দ লাইন” নামে উল্লেখ করে। এ সীমান্ত ঘিরে দুই দেশের মধ্যে এর আগেও বহুবার সংঘর্ষ হয়েছে।

সম্প্রতি তালেবান মুখপাত্র মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরিফ চৌধুরী বলেছেন, “আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব।”

গত ডিসেম্বরে আফগান সরকার অভিযোগ করেছিল, পাকিস্তানের হামলায় পূর্ব আফগানিস্তানে ৪৬ জন নিহত হয়েছে, যাঁদের মধ্যে নারী ও শিশুও ছিল। পাকিস্তান বলেছিল, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, তালেবান ক্ষমতায় আসার পর চার বছরে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ভয়াবহভাবে অবনতি হয়েছে। আফগানিস্তানে তালেবানের উত্থান সীমান্তের ওপারেও একই মতাদর্শী গোষ্ঠীগুলোর সাহস বাড়িয়েছে, যা এখন দুই দেশকেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ গাজায় প্রথম ধাপে সাত ইসরায়েলি জিম্মি মুক্তি দিল হামাস
পরের সংবাদ ঝিনাইদহ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

বিনকর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে বার্মিংহাম সিটি কাউন্সিল

সোহেল আহমদ চৌধুরী
বিনোদন

‘চেহারা থেকে হাঁটার ভঙ্গি—সবকিছু নিয়েই মন্তব্য আসে’

বাংলা মেইল ডেস্ক
কমিউনিটি সংবাদবার্মিংহাম সংবাদ

বার্মিংহামে কায়সারুল ইসলাম সুমন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

রিয়াদ রায়হান । বার্মিংহাম প্রতিনিধি
বাংলাদেশরাজনীতিসিলেট

ধর্মের ভিত্তিতে মত বা পথ দেখিয়ে কাউকে বিভক্ত করা যাবে না: শিশির মনির

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d