খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (ঘড়ি প্রতীক) মুহাম্মদ মুনতাসির আলীর সঙ্গে বার্মিংহাম প্রবাসী কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বার্মিংহামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আলহাজ নুর মিয়া। পরিচালনা করেন খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী বলেন, ওসমানীনগর ও বিশ্বনাথের সার্বিক উন্নয়নে তিনি বদ্ধপরিকর। দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য তিনি কাজ করছেন। একই সঙ্গে প্রবাসীরা দেশের বিমানবন্দরগুলোতে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম, সহসভাপতি আলহাজ ইনামুর রহমান, আলহাজ মুফিদুল গনী মাহতাব, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরি, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি জেনারেল আলহাজ খছরু খান ও বিশিষ্ট আলেম মাওলানা নুরে আলম হামিদী।
এ ছাড়া উপস্থিত ছিলেন গরিব কল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ, বার্মিংহাম খেলাফত মজলিসের সহসভাপতি শায়েখ মুহাম্মদ মনির, ব্যারিস্টার আ স ম সায়েম, যুক্তরাজ্য নর্থের সহসভাপতি সৈয়দ কবির আহমদ, আল ইসলাম, মুফতি মুহিবুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আহমদ হুসাইন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা সাইফ রহমান, মাওলানা ইউসুফ বিন আকিল, যুবনেতা নুফায়েস রাইয়ান, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, হাফেজ আনহারুজ্জামান, একাউন্টেন্টস তাজ উদ্দিন, সৈয়দ আহসান জামিল, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, হাফেজ আনোয়ারুল হক, মাওলানা নুরুল ইসলাম, আলহাজ তারেকুর রাজা চৌধুরী ও আলহাজ আব্দুস শহীদ।
মতবিনিময় সভায় বিপুলসংখ্যক প্রবাসী কমিউনিটি কর্মী ও নেতা অংশ নেন।




