বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সৈয়দ তালহা আলমের সমর্থনে উঠান বৈঠক
    নভেম্বর ২০, ২০২৫
    ‘নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত অগ্রহণযোগ্য’
    ডিসেম্বর ১৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন চিনাবাদাম ও কাঠবাদাম, ওজন কমাতে দুটোই সহায়ক
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
স্বাস্থ্য-জীবনযাপন

চিনাবাদাম ও কাঠবাদাম, ওজন কমাতে দুটোই সহায়ক

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

অস্বাস্থ্যকর জীবনযাপন ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে অনেকেরই ওজন বেড়ে যাচ্ছে। এই বাড়তি ওজন কমাতে অনেকে ব্যায়ামের পাশাপাশি মনোযোগ দেন স্বাস্থ্যকর খাবারের দিকে। আর সেই তালিকায় বাদাম থাকে সবার ওপরে — কারণ এটি যেমন মুচমুচে ও তৃপ্তিদায়ক, তেমনি পুষ্টিগুণে ভরপুর এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

আরও পড়ুন

অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা
নিজেদের পাতা ফাঁদে পরাজিত মিরাজের দল
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না : নেতানিয়াহু

আমাদের দেশে সবচেয়ে প্রচলিত দুটি বাদাম হলো চিনাবাদাম ও কাঠবাদাম (আমন্ড)।

দুটোই সহজলভ্য ও দামেও সাধ্যের মধ্যে। তবে প্রশ্ন থেকে যায়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? অনেকে কাঠবাদামকেই সেরা ভাবেন, কিন্তু পুষ্টিবিদদের মতে, সবসময় তা সঠিক নয়।

চিনাবাদামের গুণ
চিনাবাদাম প্রোটিনে সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম কাঁচা চিনাবাদামে প্রায় ২৩.২ গ্রাম প্রোটিন থাকে।

এই প্রোটিন শরীরের পেশি মেরামতে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। তা ছাড়া চিনাবাদাম তুলনামূলকভাবে সস্তা, তাই ডায়েটে সহজেই রাখা যায়।

২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, চিনাবাদামে রয়েছে প্রচুর ভিটামিন বি ও ফোলেট, যা শরীরকে শক্তি জোগায় এবং ব্যায়ামের সময় ক্যালরি পোড়াতে সহায়তা করে। তবে এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট তুলনামূলক বেশি, তাই বেশি খাওয়া ঠিক নয়।

কাঠবাদামের গুণ

অন্যদিকে কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ও মনোস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী এবং প্রদাহ কমায়। প্রতি ১০০ গ্রামে এর প্রোটিন প্রায় ২১.৪ গ্রাম, যা চিনাবাদামের চেয়ে সামান্য কম।

তবে এতে রয়েছে ১০.৮ গ্রাম ফাইবার, যা হজমে সাহায্য করে, পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্ষুধা কমায়। কাঠবাদাম সাধারণত হজমে সহজ, কিন্তু দাম বেশি এবং অতিরিক্ত খেলে ক্যালরি বেড়ে যেতে পারে।

কোনটা বেছে নেবেন?

দুটি বাদামই ওজন কমানোর খাদ্যতালিকায় রাখা যায়।

যদি কম খরচে বেশি প্রোটিন চান, তাহলে চিনাবাদাম আপনার জন্য ভালো। আর যদি ফাইবার, ভালো ফ্যাট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপকারিতা চান, তাহলে কাঠবাদাম হবে সেরা পছন্দ।

তবে সবচেয়ে কার্যকর উপায় হলো—দুটোকেই পালা করে খাওয়া। এতে পুষ্টির ভারসাম্য বজায় থাকে এবং একই ধরনের ফ্যাট বা ক্যালরি শরীরে অতিরিক্ত জমে না।

যেসব ভুল এড়াতে হবে

অনেকে বাদাম খাওয়ার সময় কিছু সাধারণ ভুল করে বসেন, যেমন—

সব বাদামকে এক রকম ভেবে খাওয়া
‘হেলদি’ ভেবে বেশি পরিমাণে খাওয়া
লবণ বা মসলাযুক্ত বাদাম খাওয়া
কম পানি পান করা
বাদামে ফাইবার বেশি থাকে, তাই হজমের জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি।

বাদাম খাওয়ার সেরা উপায়

ব্যায়ামের আগে অল্প কিছু বাদাম খাওয়া
ব্রেকফাস্টে বা স্মুদিতে মিশিয়ে খাওয়া
প্রাকৃতিক নাট বাটার ব্যবহার করা
সারা রাত ভিজিয়ে রেখে সকালে খাওয়া
প্রতিদিন ৪-৫টি কাঠবাদাম বা এক মুঠো চিনাবাদাম যথেষ্ট

ওজন কমাতে বাদাম সত্যিই সহায়ক—যদি সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাওয়া হয়। তাই পরের বার ‘হেলদি স্ন্যাক’ বেছে নেওয়ার সময় মনে রাখুন, চিনাবাদাম ও কাঠবাদাম—দুটোই উপকারী বন্ধু, যদি মেপে খান।

 

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ কেন বোকা হয়ে থাকার ভান করেন জাহ্নবী কাপুর?
পরের সংবাদ আফগানিস্তানকে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

মৌলভীবাজারে মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

তিমির বনিক
অর্থ-বাণিজ্যঢাকাবাংলাদেশ

ঈদকে সামনে রেখে জমজমাট শেখেরচর-বাবুরহাট কাপড়ের বাজার

হাবিব উল্লাহ
আন্তর্জাতিক

মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

বাংলা মেইল ডেস্ক
বিনোদন

আবারও গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d