বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক
    মার্চ ১০, ২০২৫
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

জনমনে আতঙ্ক

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পর মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

আরও পড়ুন

বাসা-বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুর্ধর্ষ চুরি
হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৪৪, ডুবছে মালয়েশিয়াও

সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ককটেল বিস্ফোরণ ও ৩টি জায়াগায় বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এরপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাওয়া গেছে ককটেল বিস্ফোরণের খবরও।

সূত্রাপুরে যাত্রীবাহী বাসে আগুন : মঙ্গলবার সন্ধ্যায় পুরোনো ঢাকার সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাসটি দাঁড়ানো ছিল।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যায়। এই ফাঁকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা নেই। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ : রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে মঙ্গলবার রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত যাত্রাবাড়ী, ভাটারা ও উত্তরা এলাকায় পার্কিং করা অবস্থায় তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চারটি পৃথক স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব যানবাহনই তখন পার্কিং অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ২টা ৮ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সামনে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ২টা ৩৫ মিনিটের দিকে ভাটারা এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে, সোমবার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলামোটরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। মেরুল বাড্ডা, শাহজাদপুর ও সায়েন্সল্যাব এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে ঘটেছে এমন ঘটনা। ঢাকায় এসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একজন চালকের মৃত্যু হয়েছে।

চলতি নভেম্বর মাসের শুরু থেকে এখনও পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে, বিশেষ করে রাজধানী ঢাকায়।

তিনি জানান, গত কয়েকদিনে বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

তার ভাষায়, ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে গত দুই দিনেই ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে এবং ২৪ ঘণ্টায় ৫০ জন গ্রেপ্তার হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন। এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘১৩ তারিখ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার কোনও গোয়েন্দা তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটি-দুটি ককটেল মোটরসাইকেলে এসে ছুড়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) ডেমরায় বাসে আগুন দেওয়ার সময় আমরা একজনকে হাতেনাতে ধরেছি। আশা করছি, মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া অবস্থায়ও আমরা তাদের ধরতে পারবো।’

তিনি বলেন, ‘১৩ তারিখ নিয়ে শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাজধানীবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে থাকলে কোনও ধরনের নাশকতা সফল হবে না।’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ চাঁদপুরে দুর্বৃত্তের গুলিতে বিক্রয় প্রতিনিধি রুহুলের মৃত্যু
পরের সংবাদ নির্বাচন বানচালের চেষ্টা আওয়ামী লীগের : প্রেস সচিব
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

ব্যস্ত সড়ক পরিহার করে ‘বিকল্প ৯১ স্থানে’ সভা-সমাবেশের অনুরোধ ডিএমপির

বাংলা মেইল ডেস্ক
জিলাপি খেতে চেয়ে বদলি হলেন ওসি
বাংলাদেশ

জিলাপি খেতে চেয়ে বদলি হলেন ওসি

বাংলা মেইল ডেস্ক
বরিশালে আওয়ামী লীগের ৩ নেতা ও ১ নেত্রীকে গ্রেপ্তার
বাংলাদেশ

বরিশালে আওয়ামী লীগের ৩ নেতা ও ১ নেত্রীকে গ্রেপ্তার

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d