আস্টনের দারুসসুন্নাহর হলরুমে গত শুক্রবার খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার নির্বাহী বৈঠক ও দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিস্তৃতি ও দাওয়াতী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সংগঠনের বিস্তৃতি ও দাওয়াত বাড়াতে হবে সর্বস্তরের মানুষের কাছে। নির্দিষ্ট গোষ্ঠী নয়—খেলাফত মজলিস হবে সর্বজনের ক্ষেত্রস্থল। সংগঠন সম্প্রসারণে দাওয়াতী কার্যক্রম আরও বেগবান করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুফতি তাজুল ইসলাম। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি আলহাজ্ আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ সৈয়দ কবির আহমদ, আলহাজ্ খছরু খান, সহ-সেক্রেটারি ও বার্মিংহাম সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, বার্মিংহামের সহ-শায়খ মুহাম্মদ মনির, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সৈয়দ মইনুদ্দিন ইকবাল, সৈয়দ মুহাম্মদ আলী, বার্মিংহামের যুববিষয়ক সম্পাদক ও অফিস সম্পাদক আলহাজ্ আব্দুস শহীদ, হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, মুহাম্মদ মুহসিন চৌধুরী, আস্টন সভাপতি আলহাজ্ তারেক রাজা চৌধুরী ও মুহাম্মদ সায়েদ আলী প্রমুখ।
সভা শেষে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতারা বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।




