বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ

আইসিজি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

মৃত্যুদণ্ডের রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। বিশ্বব্যাপী সংঘাতের পূর্বাভাস প্রদান ও নিরসনে কাজ করা এই সংস্থাটি গতকাল সোমবার এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে। সংস্থাটি মনে করছে, শেখ হাসিনা যত দিন আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখবেন তত দিন এই দলটির রাজনৈতিক অঙ্গনে ফেরার সম্ভাবনা কম।

আরও পড়ুন

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল, হতাশ ফুয়াদ
এবার অমর একুশে বইমেলা শুরু হবে ডিসেম্বরে
ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারী আ’লীগের হয়ে মাঠে সরব : সারজিস

গত বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিকসহ বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এরপর নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জানায়, তারা বাংলাদেশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য তাঁর দায়িত্ব নিয়ে খুব কমই সন্দেহ রয়েছে।’

থমাস কিন বলেন, জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে এরই মধ্যে বলা হয়েছে যে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে যে দমন-পীড়নে, তা রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞাতসারে, সমন্বয়ে এবং নির্দেশনায় পরিচালিত হয়েছিল।

তদন্তে বিশেষভাবে শেখ হাসিনা এবং তাঁর এক সহ-আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে চিহ্নিত করা হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় এই বিষয়ে আরো প্রমাণ উঠে এসেছে। সেগুলোর মধ্যে ছিল শেখ হাসিনার দমন-পীড়ন নিয়ে আলোচনাসংবলিত রেকর্ডিং এবং দেশের সাবেক পুলিশপ্রধানের সাক্ষ্য।

তবে এই বিচারপ্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে ছিল না বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন। তিনি বলেন, ‘অনুপস্থিতিতে (ইন অ্যাবসেন্টিয়া) বিচার প্রায়ই বিতর্ক সৃষ্টি করে এবং এই ক্ষেত্রে বিচার দ্রুতগতিতে সম্পন্ন হওয়া ও আসামির পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাব বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা সম্পর্কে প্রশ্ন তোলে।

এসব সমালোচনা বাংলাদেশের অপরাধ বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকেই প্রতিফলিত করে। আর ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অন্তর্বর্তী সরকার যথেষ্টভাবে সমাধানের চেষ্টা করেনি।

থমাস কিন বলেন, ‘বিচার নিয়ে সমালোচনা থাকলেও একে শেখ হাসিনার কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতৃত্ব বা নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের কর্মকাণ্ডকে খাটো করে দেখার বা এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়।’

থমাস কিন আর বলেন, ‘এই রায়ের রাজনৈতিক প্রভাব গভীর। বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ বলে মনে হচ্ছে। তবে তিনি যত দিন আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়তে অস্বীকার করবেন, তত দিন দলটির রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার সম্ভাবনাও কম।’

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট বলেন, ‘দেশটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। সম্প্রতি ধারাবাহিক বোমা হামলা এবং আওয়ামী লীগের ঘোষিত সার্বিক ‘লকডাউন’ দেশটিকে অস্থির করে তুলেছে। আওয়ামী লীগের উচিত সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন এড়ানো।’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব
পরের সংবাদ হেগে বিচার না হলে ন্যায়বিচার হবে না : শেখ হাসিনা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

জিয়া পরিষদের উদ্যোগে ইবিতে ১৫০টি রেইনকোট বিতরণ

নজরুল ইসলাম জিসান
ঢাকাবাংলাদেশ

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

হাবিব উল্লাহ
বাংলাদেশরাজনীতি

উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ইমেজ সংকটে পড়তে পারে দেশ: তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকরাজনীতি

সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নিহত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস, দাবি পাকিস্তানের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d