নির্মাতা ফাহিম আল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে তৈরি মৌলিক গান ও মিউজিক ভিডিও ‘তুমি মেঘের আড়ালে জ্বলে ওঠা সূর্য, তারেক রহমান’ আজ প্রকাশ পাচ্ছে। গানটির স্ক্রিপ্ট, কনসেপ্ট ও চিত্রায়নে গত এক মাসেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি ও তাঁর প্রযোজনা সংস্থা ফিহা মাল্টিমিডিয়ার একটি টিম।
দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। নির্মাতার আশা—বৈচিত্র্যময় এসব দৃশ্য দর্শকদের জন্য নিয়ে আসবে নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতা। কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ন্যান্সি ও রবি চৌধুরী।
প্রকল্পটির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি জানান, ঢাকার শুটিংয়ের কিছু অংশ সরাসরি দেখার সুযোগ হয়েছিল তাঁদের। অভিজ্ঞতাটিকে তারা স্মরণীয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত এই গানটি জাতীয়তাবাদী দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্মাতা ফাহিম আল চৌধুরী বলেন, “সম্পূর্ণ মৌলিক একটি কাজ উপহার দিতে টিম নিরলস পরিশ্রম করেছে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”
গানটি আজ অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে। পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।




