বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি

    কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে…

    বাংলা মেইল ডেস্ক
    সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের জনগণকে সরকার জিম্মি হতে দেবে…

    বাংলা মেইল ডেস্ক
    ইউক্রেনের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের তরুণ

    বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু…

    তিমির বনিক
    কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা ধস

    অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

    তিমির বনিক
    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে ওয়াইফাই সার্ভিসে কর্মরত…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬
    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বিনোদন

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

সদ্য অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এএফপিকে এমনটা নিশ্চিত করেছেন এক আদালত কর্মকর্তা।

আরও পড়ুন

দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটালেন এমপি কামরুল
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
কিয়ামপুরীর দরসে বুখারীর ৫৪ বছর পূর্তি উদযাপন

আয়োজকদের ক্ষোভ এবং যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে শেষ হয়েছে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

কিন্তু মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকাপংকে ঘিরে।

তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।
জেকেএন-এ বিনিয়োগ করতে রাজি করার সময় জাকাপংকে জালিয়াতি এবং তথ্য গোপন করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ, জাকাপং তাকে (সেই প্লাস্টিক সার্জনকে) ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছেন এবং জেনেও প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়া হবে।

থাই আদালত বলেছে, এই আচরণ প্রতারণার শামিল এবং অভিযুক্তের অস্বাভাবিক অনুপস্থিতি “পালানোর চেষ্টা” হিসেবে ধরা হতে পারে।

মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে—উঠতি আর্থিক সংকটের মাঝেই তিনি নাকি মেক্সিকো চলে গেছেন।

এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে “সম্পূর্ণ অসংশ্লিষ্ট”।

সদ্য ব্যাংককে শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা জুড়ে ছিল বিতর্কের ছড়াছড়ি। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যখন তিনি বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করায় আলাদা করে তিরস্কার করেন এবং অপমানজনক মন্তব্য করেন। এতে বোশসহ অনেক প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন।

পরে সঞ্চালক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি নজর কাড়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।
উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল। ২০২২ সালে জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

সূত্র: আল আরাবিয়া

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ অবশেষে জানা গেল বিপিএল শুরুর সময়
পরের সংবাদ হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, যুবক গ্রেপ্তার

বাংলা মেইল ডেস্ক
চট্টগ্রামবাংলাদেশ

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

গাইবান্ধায় মাজারের শিরনি নিয়ে মারপিট, ১ ব্যক্তি নিহত

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d