নরসিংদীর শিবপুরে চোরাই পথে আনা ভারতীয় শুল্কবিহীন বিপুল পরিমাণ প্রসাধনী ও চা পাতা উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটা খোলা এলাকা থেকে একটি ছোট কভার ভ্যান আটক করা হয়। এ সময় গাড়িচালককে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক ভ্যানটিতে ভারতীয় শুল্কবিহীন বিভিন্ন প্রসাধনী ও পণ্য পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত পণ্যের তালিকায় রয়েছে—নিভিয়া বড় ক্রিম: ৬ বস্তা, মোট ২,৩০৪ পিস। নিভিয়া ছোট ক্রিম: ৪ বস্তা, মোট ২,৪০০ পিস। নিভিয়া লোশন: ১৪ বস্তা, মোট ৩,০২৪ পিস। বেটনোভেট ক্রিম: ৮ বস্তা, মোট ৮,৯৬০ পিস। চা পাতা: ১০ বস্তা, মোট ২৪০ কেজি।
অভিযানের সময় এসব পণ্যসহ কভার ভ্যানটি জব্দ করা হয় এবং গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
শিবপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যসমূহ চোরাই পথে দেশীয় বাজারে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





