খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার উদ্যোগে নির্বাহী বৈঠক গতকাল বুধবার রাতে বার্মিংহামের আস্টনে অবস্থিত দারুসসুন্নাহ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে শাখার গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
মাওলানা আব্দুল মতিনের দারসে কোরআন দিয়ে সূচিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব ইনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, মাওলানা অলিউর রহমান জকিগঞ্জী, আলহাজ্ব আব্দুল গনি, সহ-সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ হাবীবুর রহমান ও আলহাজ মইনুদ্দিন ইকবাল।
বৈঠকে কমিউনিটি নেতা মরহুম আব্দুল লতিফ জেপীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বাংলাদেশের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়ও দোয়া করা হয়।





