বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    এপ্রিল ১৬, ২০২৫
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন মানসুরা হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

মানসুরা হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

‎সোহাগ মিয়া - মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫
শেয়ার
Ad imageAd image

গৃহবধূ মানসুরা আক্তারের ওপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, মানসুরা আক্তারের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
‎
‎বক্তারা আরও অভিযোগ করেন, মানসুরাকে হত্যা করে স্বামীসহ তার পরিবার আত্মহত্যা বলে প্রশাসনে মিথ্যা তথ্য দিয়েছে এবং প্রকৃত হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। একটি নিরাপদ সমাজ গড়তে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
‎
‎মানববন্ধনটি আয়োজন করে মানসুরার পরিবার ও ভাটি সুন্দরপুর (বরতল) এলাকাবাসী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হরিতলা এলাকার বাদশা কোম্পানির গেট এলাকায় গিয়ে পুনরায় গ্যাসফিল্ডের দিকে ফিরে আসে। পরে গ্যাসফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় মানববন্ধন চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক।
‎
‎খবর পেয়ে মাধবপুরের শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের দাবিদাওয়া সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
‎
‎এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খান, ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
‎
‎তারা মানববন্ধনকারীদের উদ্দেশ্যে বলেন, আইন সবার জন্য সমান। কারও কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানান এবং আইনের বাইরে কোনো কিছু করার ক্ষমতা কারও নেই বলেও উল্লেখ করেন।
‎
‎উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মানসুরার লাশ তার স্বামীর নিজ ঘর থেকে উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত মানসুরার স্বামী ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের এনু মিয়ার ছেলে মো. আলামিন। নিহত মানসুরা বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটি সুন্দর (বরতল) গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী
জাতিসংঘকে ওসমান হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার
হাজার হাজার মানুষকে মারার জন্য দায়ী হাসিনা : ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ডিসেম্বরে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল
পরের সংবাদ নাগেশ্বরীতে অবৈধভাবে মাটি উত্তোলন, গ্রেপ্তার ৭
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতিসিলেট

মৌলভীবাজারে চারটি আসনে ৩১জনের মনোনয়নপত্র দাখিল

বাংলা মেইল ডেস্ক
হবিগঞ্জের ৭ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক
বাংলাদেশ

হবিগঞ্জের ৭ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

সুনামগঞ্জে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ভাই নিহত

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d