বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে শুরু বিজ্ঞান মেলা, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির প্রদর্শনী

    উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

    মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭…

    তিমির বনিক
    মাধবপুরে প্রবাসীর সহায়তায় অসহায় মানিক পেলেন নতুন ঘর

    ‎ফেসবুক পোস্টে বদলে গেল ভাগ্য

    ‎সোহাগ মিয়া
    বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মরিয়ম আক্তার (২)…

    তিমির বনিক
    ওসমানীনগরে জব্দ করা চাল বৈধ ঘোষণা, সনদ না থাকায় জরিমানা

    সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১২০ বস্তা চাল…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে: এম নাসের রহমান
    জানুয়ারি ২৬, ২০২৬
    ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় শিশুর ওপর জামায়াত কর্মীর হামলা
    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন চা বাগানে অনিশ্চিত ৯ হাজার শিশুর প্রাথমিক শিক্ষা, শতবছরের বঞ্চনা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

চা বাগানে অনিশ্চিত ৯ হাজার শিশুর প্রাথমিক শিক্ষা, শতবছরের বঞ্চনা

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬
শেয়ার
Ad imageAd image

প্রায় শতবছর ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছে চা শ্রমিকদের সন্তানদের প্রাথমিক শিক্ষা। মফস্বল এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বাগানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকলেও নেই শিক্ষার পরিবেশ। এতে করে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে চা বাগানের শিশুরা।

আরও পড়ুন

সিলেট ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজন নিহত
সিলেট ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজন নিহত
নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১৫ কেজি ওজনের অজগর উদ্ধার

দেখা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘনবসতি এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সুনছড়া (দেবল ছড়া) চা বাগান। এ বাগানে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। দুর্গম পথ পাড়ি দিয়ে টিলার ওপর সুনছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় বলতে একটি ভাঙ্গা টিনশেডের ঘর। এই ঘরটিও হেলে পড়েছে। ঘরের মধ্যে গাদাগাদি করে বসে চা শ্রমিকের বাচ্চারা ক্লাস করছে। বাচ্চাদের নেই স্কুলের নির্দিষ্ট পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। অনেকের পরনের জামাটাও ছেঁড়া। একই ঘরে বাঁশের বেড়া দিয়ে দুটি শ্রেণিকক্ষ করা হয়েছে। এছাড়া জায়গা না থাকায় পাশেই বাগানের হেড ক্লার্কের বাংলোর বারান্দায় ক্লাস নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের পাঠদানের জন্য কয়েকটি ভাঙা বেঞ্চ আর একটি ছোট ব্ল্যাকবোর্ড ছাড়া কিছুই নেই। শিক্ষকদের বসার জন্যও নেই পর্যাপ্ত চেয়ার। ক্লাসে কাঠের একটি টুল ও একটি ভাঙা টেবিল। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ১৯৪০ সালে হলেও কাগজপত্রে প্রতিষ্ঠা সাল লেখা ১৯৮০।

এভাবেই চলছে মৌলভীবাজার জেলার ৬৯টি চা বাগানের বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শিক্ষা উপকরণ, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ অন্যান্য কিছুই। নামে বিদ্যালয় থাকলেও কাজে কিছুই নেই। বাগান মালিকপক্ষ শুধু বিদ্যালয় নামটা বাঁচিয়ে রেখেছে। তবে স্বাধীনতার ৫৫ বছরেও এসব বিদ্যালয় সরকারি করার চিন্তা করেনি সরকার। চা বাগান শ্রমিকদের সন্তানদেরকে শতবছর ধরে শিক্ষার সুযোগ থেকে দূরে রাখা হয়েছে।

বিভিন্ন তথ্য সূত্র অনুসন্ধানে জানা যায়, এসব স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি গড়ে ৫০-৬০ শতাংশ। শিক্ষা ব্যবস্থার দুরাবস্থার কারণে প্রাথমিকে ৩০-৪০ শতাংশ শিক্ষার্থী ঝরে পরলেও মাধ্যমিকে এসে ৭০-৮০ শতাংশ শিক্ষার্থীই ঝরে পড়ে। জীবনের শুরুতে চা বাগানের শিশুদের পড়ালেখায় প্রচুর আগ্রহ থাকলেও অভাব আর সুযোগ সুবিধার অভাবে অনেকেই প্রাথমিকের গণ্ডি পেরোতে পারে না।

অভিভাবকরা বলেন, ‘আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি। এখন আমাদের সন্তানেরাও বঞ্চিত হচ্ছে। যেখানে আমরা নিজেরাই নুন আনতে পান্তা ফুরাচ্ছে, সেখানে কীভাবে বাচ্চাদের জন্য টাকা খরচ করবো। প্রতিটি বাগানে সরকারি স্কুল নির্মাণ করে উপবৃত্তি চালু করা হোক।’

চা বাগানের শিক্ষার্থীরা জানায়, স্কুলে পড়ালেখার পরিবেশ নেই। আমাদের শিক্ষকেরাও কষ্ট করে পড়ান। ভাঙা ঘর ছাড়া কিছুই নেই স্কুলে। আমাদের স্কুল ড্রেস নেই। ঠিকমতো খাতা কলম কিনতে পারি না। খেলাধুলার সামগ্রীও নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের বরাতে জানা যায়, জেলার ৯২টি চা বাগানে ৬৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার। এই বিদ্যালয়গুলো সংশ্লিষ্ট বাগান থেকে পরিচালনা করা হয়। কিছু বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারের পক্ষ থেকে বেসরকারি বিদ্যালয়গুলোতে শুধুমাত্র বই দেওয়া হয়।

শিক্ষাবিদরা বলছেন, চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের জন্য একটাই উপায়, শিক্ষা ব্যবস্থার পরিবেশ মানসম্মত করা। যতদিন শিক্ষার মান উন্নয়ন হবে না, ততদিন তাদের ভাগ্য পরিবর্তন হবে না। চা শ্রমিকের অনেক সন্তান আছে যারা কষ্ট করে পড়ালেখা করে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে গ্র‌্যাজুয়েশন সম্পন্ন করেছে, ভালো অবস্থানে চাকরি করছে। আবার অনেকেই পড়ালেখা করছে। তাদের সবাইকে এক হয়ে বাগানের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করতে হবে।

কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মিটুন কুর্মী বলেন, আমাদের বিদ্যালয়ে প্রায় ২০০ জন শিক্ষার্থী আছে। তবে শিক্ষক মাত্র ৩ জন। একজন চা শ্রমিক যে পরিমাণ মজুরি পান, একজন শিক্ষক সেই একই পরিমাণ সম্মানী পান। আবার অনেক শিক্ষকের সম্মানী সারা মাসে ১ হাজার ২০০ টাকা মাত্র। আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। অনেক কষ্ট করে বাচ্চাদের ক্লাস করাতে হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, চা বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণ সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে। কেউ যদি লেগে থাকে তাহলে একসময় হয়ে যাবে। চা বাগানের স্কুলগুলো সরকারি করার সুযোগ আছে। সবাই চেষ্টা করলে পর্যায়ক্রমে সরকারি করা সম্ভব।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, আমরা সবসময় চা বাগানের শিক্ষা ব্যবস্থার দুর্গতি নিয়ে বলে আসছি। কিন্তু কেউ বলা কথা গুলো শুনার কেউ নেই।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা বাগানের স্কুলের করুণ পরিণতি নিয়ে বারবার স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করেছি। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। চা বাগানের শিশুগুলো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বড় হচ্ছে। দ্রুত সময়ে বাগানের স্কুলগুলো সরকারি করণের দাবি জানান তিনি।

চা শ্রমিকদের জীবন নিয়ে পিএইচডি করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম বলেন, চা বাগানে ১৯৭৭ সালের আইন অনুযায়ী প্রতিটি বাগানে একটি করে স্কুল থাকার কথা। তবে তা খাতা কলমেই সীমাবদ্ধ বাস্তবে রূপ নেই। আর যে কয়টা বিদ্যালয় আছে সেখানেও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। প্রতিটি চা বাগানে অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা দরকার। চা শ্রমিকেরা তো স্বাধীন দেশের নাগরিক। সরকারকে শুধু শিক্ষা নয়, তাদের স্বাস্থ্য ও খাদ্য বাসস্থান মৌলিক চাহিদাগুলো মাঝে মজুরির দিকে নজর রাখতে হবে। বাগানে যেভাবে যোগযোগ ধরে বৈষম্যের শিকার তা শতাধিক বছর পর ও এভাবে চলে আসছে। এই বৈষম্য দূর করা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই সরকার এখন পর্যন্ত চা বাগানের দিকে নজর দিয়েছেন এমনটা লক্ষ্যণীয় কার্যক্রম নেই বললেই চলে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি আমি শুনলাম। সুনির্দিষ্টভাবে চা বাগানের কোনো বিদ্যালয় থেকে আবেদন করলে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ আওয়ামী নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ
পরের সংবাদ ছয় মাসেই ৯১ শতাংশ কর আদায়, রাজস্ব বৃদ্ধিতে নজিরবিহীন রেকর্ড
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

ভূমিকম্প ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তানে চরম উত্তেজনা, ফের যুদ্ধে জড়াচ্ছে?

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

লেবাননের চার শহরে দখলদার ইসরায়েলের হামলা

বাংলা মেইল ডেস্ক
ঢাকা

একটি কালো শক্তি ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে উঠেপড়ে লেগেছে

হাবিব উল্লাহ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d