বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
    অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেপ্তার

    মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা

    জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীর পলাশ উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ…

    হাবিব উল্লাহ
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হলে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়। দুর্গসদৃশ নিরাপত্তায় ঘেরা সরকারি বাসভবন থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে তুলে নেওয়া কীভাবে সম্ভব হলো—এ নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল যে ভেতরের কারও সহায়তা ছাড়া এমন অভিযান বাস্তবায়ন কঠিন।

আরও পড়ুন

২০১৩ সালে হেফাজতের পাশে এসে দাঁড়িয়েছিল বিএনপি : মির্জা আব্বাস
গাজায় হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর, নিহত আরও ৫২
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

পরবর্তীতে রয়টার্স জানায়, মাদুরোর খুব কাছের এক ব্যক্তি নিয়মিত তার অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সরবরাহ করছিলেন। এর ফলে অভিযানের আগেই যুক্তরাষ্ট্র মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত ধারণা পায়। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, ফলে জল্পনা আরও বাড়ে।

এই পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দেয় রয়টার্সের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন। এতে বলা হয়, মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে গোপনে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসন। এমনকি অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র কাবেলোকে সতর্ক করে বলেছিল যেন তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের দিয়ে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো না হয়। কাবেলোর অধীনে গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যা মাদুরো অপসারণের পরও প্রায় অপরিবর্তিতভাবে কার্যক্রম চালাচ্ছে।

মজার বিষয় হলো, যে মাদক পাচার মামলায় মাদুরোকে আটক করা হয়েছে, সেই একই মামলায় কাবেলোর নামও রয়েছে। তা সত্ত্বেও অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়নি। সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই কাবেলোর সঙ্গে যোগাযোগ ছিল এবং মাদুরো অপসারণের ঠিক আগের সময়েও এই আলোচনা চলেছে।

বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে কাবেলোর ভূমিকা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনের আশঙ্কা, কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনী পুরোপুরি সক্রিয় করেন, তাহলে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবেলোর আলোচনায় ভবিষ্যৎ সরকারব্যবস্থা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কাবেলো প্রকাশ্যে রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করলেও বাস্তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে কাবেলোকে দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয়। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ এই সহযোগী পরবর্তীতে মাদুরোর শাসনামলে দমননীতির প্রধান রূপকার হিসেবে পরিচিত হন। সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ওপর তার প্রভাব রয়েছে এবং সরকারপন্থি সশস্ত্র মিলিশিয়া ‘কোলেকতিভো’দের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্র কাবেলোর বিরুদ্ধে বহু বছর ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছে। ২০২০ সালে তাকে একটি বড় মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে তার মাথার দাম ঘোষণা করা হয়, যা পরে বাড়িয়ে ২ কোটি ৫০ লাখ ডলার করা হয়। যদিও তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

মাদুরো অপসারণের পর মার্কিন রাজনীতিতেও প্রশ্ন ওঠে—কাবেলোকে কেন আটক করা হয়নি। কেউ কেউ মনে করেন, তিনি মাদুরোর চেয়েও বেশি বিপজ্জনক হতে পারেন। যদিও কাবেলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নিরাপত্তা তল্লাশি কিছুটা কমেছে এবং রাজনৈতিক বন্দিমুক্তির ঘোষণা এসেছে।

বিশ্লেষকদের মতে, আপাতত ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশটির তেলসম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাবেলোর মতো প্রভাবশালী নেতাদের ওপর নির্ভর করছে। তবে তার অতীত ভূমিকা ও ক্ষমতার দ্বন্দ্ব ভবিষ্যতে ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ডাকসুর প্রোগ্রামে ফ্রি সিগারেট বিতরণ, যা বলছেন জুমা
পরের সংবাদ সিগারেট ছাড়লেই প্রতি বছর স্ত্রীর জন্য কিনতে পারবেন সোনা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কী? সালাহউদ্দিন আহমেদ

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, তবুও বাস-ট্রেনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক

জলপাইগুড়িতে পাচারকৃত মহিষ উদ্ধার, গ্রেপ্তার ৫

সুজন চক্রবর্তী
আন্তর্জাতিকবাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর তৈরি চাপ নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন : আনোয়ার ইব্রাহিম

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d