বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    লাখাইয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩

    হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক…

    আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
    হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পিতা-পুত্রের মৃত্যু

    হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। সামনে থাকা…

    আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

    জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে একটি মহল রাজনীতির…

    বাংলা মেইল ডেস্ক
    চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

    চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    ইবিতে লালন শাহ হল গ্রীন সোসাইটি-‘র যাত্রা শুরু, নেতৃত্বে রায়হান-মাহমুদুল

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন যাত্রা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘লালন শাহ হল…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সিলেটের ‘জামাই’কে ঘিরে নগরজুড়ে অপেক্ষা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

সিলেটের ‘জামাই’কে ঘিরে নগরজুড়ে অপেক্ষা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬
শেয়ার
Ad imageAd image

সিলেটের রাজনীতিতে ‘জামাই’ শব্দটি নতুন নয়। তবে এই জামাই আর দশজনের মতো নন। তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান—দলীয় প্রধান হওয়ার পাশাপাশি বৈবাহিক সূত্রে সিলেটের মেয়ের জামাই। নিজেও সিলেটকে বলেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’। তাই সিলেটের তরুণেরা তাঁকে ডাকেন ‘দুলাভাই’, আর মুরব্বিদের মুখে শোনা যায় ‘জামাই’ সম্বোধন। দীর্ঘ ২২ বছর পর তাঁর সিলেট সফরকে ঘিরে নগরজুড়ে এখন এক ধরনের উৎসবের আবহ।

আরও পড়ুন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
ধলাই নদীর একদিকে প্রতিরক্ষা বাঁধ, অন্যদিকে বালু উত্তোলন

আগামী বুধবার (২১ জানুয়ারি) সিলেটে আসছেন তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে ঝুলছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণে নেতাকর্মীরা সাজিয়ে তুলেছেন পুরো শহর। সিলেট জেলা বিএনপির নেতারা বলছেন, এটি কেবল একটি সফর নয়—দীর্ঘ প্রতীক্ষার অবসান।

এর আগে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সেই সময় থেকে আজ পর্যন্ত কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। মাঝখানে বদলে গেছে দেশের রাজনীতি, বদলেছে সময়ের প্রেক্ষাপট। তবে সিলেটের সঙ্গে তাঁর পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কের বন্ধন অটুটই রয়ে গেছে।

বিএনপির রাজনৈতিক ঐতিহ্যে সিলেটের একটি বিশেষ স্থান রয়েছে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন। সেই পথ ধরেই তারেক রহমানও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করছেন সিলেট থেকেই।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। রাতেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বেলা ১১টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হবে।

১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন সিলেট হয়ে ঢাকায় গেলেও দলীয় নির্দেশনায় নেতাকর্মীদের জড়ো না হওয়ায় সিলেটবাসীর সঙ্গে দেখা হয়নি। সেই অতৃপ্তির অবসান ঘটছে এবার।

বুধবার দুপুরে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় গিয়ে দেখা যায়, তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ আর ফেস্টুনে রঙিন হয়ে উঠেছে চারপাশ। আলিয়া মাদ্রাসা মাঠে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারপাশজুড়ে শুভেচ্ছাবার্তা লেখা ব্যানার। নেতাকর্মীদের চোখেমুখে স্পষ্ট উচ্ছ্বাস।

সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন তারেক রহমান। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দলীয় নেতারা বলছেন, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জেও পথসভা হতে পারে।

সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সিলেট ও সুনামগঞ্জ মিলিয়ে তিন লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এটি বিভাগীয় সমাবেশ না হলেও সাম্প্রতিক সময়ে সিলেটের অন্যতম বড় জনসমাবেশ হবে।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, জনসমাগম সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইউনিটগুলো মাঠে রয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় কঠোর নজরদারি থাকবে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ খেলাফত মজলিস বার্মিংহামের নির্বাহী ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
পরের সংবাদ আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ হয়ে গেল তেলের দাম

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব’ ছড়াচ্ছে : মির্জা ফখরুল

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

পানিতে তলিয়ে যাওয়া দেখে ধানক্ষেতেই কৃষকের মৃত্যু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নে কমিটি গঠন

নজরুল ইসলাম জিসান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d