বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না : আমীর খসরু
    সেপ্টেম্বর ৩, ২০২৫
    জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন
    সেপ্টেম্বর ১৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বিএনপি জোটের প্রার্থী কী পাচ্ছেন ইসলামী আন্দোলনের সমর্থন?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

বিএনপি জোটের প্রার্থী কী পাচ্ছেন ইসলামী আন্দোলনের সমর্থন?

সিলেট-৫ আসন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬
শেয়ার
Ad imageAd image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। বিশেষ করে এই আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী না থাকায় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমিকে ইসলামী আন্দোলন সমর্থন দেবে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে।

আরও পড়ুন

ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
হাতি সংরক্ষণে হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না : শিল্প উপদেষ্টা

জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট থেকে সরে এসে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লোকমান হোসাইন জাফরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সম্মান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কিছু আসনে প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে।

এর আগে গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, জোটগত সমঝোতা না হওয়ায় তারা ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে। তবে ১৮ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্পষ্ট করেন— যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেই, সেখানে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়া হতে পারে।

হাতপাখার প্রার্থী না থাকা আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি আসন সিলেট-৫। এখানে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের নেতা মুফতি আবুল হাসান।

আসনটিতে জমিয়ত সভাপতিকে ইসলামী আন্দোলন সমর্থন দেবে কি না— জানতে চাইলে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, ‘তিনি তো বিএনপি সমর্থিত প্রার্থী। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

সিলেট-৫ এ ইসলামী আন্দোলনের প্রার্থী না থাকার বিষয়কে দলের ভিন্ন কৌশল বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় সূত্রগুলো বলছে, সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের সাংগঠনিক প্রভাব, স্থানীয় আলেম সমাজের অবস্থান এবং ভোটের সমীকরণ— সবকিছু বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন কার দিকে যাবে— তা শুধু ওই আসনের ফল নয়, বরং সিলেট অঞ্চলের সামগ্রিক ইসলামপন্থি রাজনীতির হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শিবপুরে জাল নোটের বান্ডিলসহ একজন আটক
পরের সংবাদ প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আব্দুল মালিকের ইন্তেকাল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি
জাতীয়রাজনীতি

হেগে বিচার না হলে ন্যায়বিচার হবে না : শেখ হাসিনা

বাংলা মেইল ডেস্ক
যুক্তরাজ্য

ইংল্যান্ডে তুষারপাতের সতর্কতা: ৪ সেন্টিমিটার বরফ জমতে পারে শুক্রবার

সৈয়দ ফরহাদ
বাংলাদেশ

সিলেট বন্দরবাজার থেকে ৩ ছি ন তা ই কারীকে ধরল পুলিশ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d