শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ছয় দিনের ছুটি থাকছে। ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৯ ও ১০ ফেব্রুয়ারি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। আবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসগুলো বন্ধ থাকবে।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে টানা ৬ দিন বন্ধ থাকবে ক্যাম্পাস। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকবে ।




