বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
    ওসমানীনগরে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

    সিলেটের ওসমানীনগর উপজেলায় পরকীয়াজনিত মামলার এক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে…

    উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট
    হবিগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

    ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে বিজ্ঞান মেলা…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন রমজান ও গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

রমজান ও গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ফার্নেস অয়েলচালিত ৪০টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ৮ থেকে ১০ মাসের বিল বকেয়া। এমনকি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে তাদের পাওনা জমেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। বিল পরিশোধে দেরি হওয়ার কারণে ডলারের বিনিময় হার ও সুদের কারণে ৮ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

মামলা করতে এলে সত্যতা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি
মামলা করতে এলে সত্যতা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি
সিসিক প্রশাসকের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষি জমিতে চাষ

দ্রুত বকেয়া শোধ করা না হলে পবিত্র রোজা ও গ্রীষ্মে জ্বালানিসংকটের কারণে ব্যাপক লোডশেডিংয়ের শঙ্কা আছে- এমনটাই দাবি করা হয়েছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিইপপাএ) লিখিত বক্তব্যে।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরা হয়। তারা বলেন, এক বছর আগেও বকেয়া ছিল ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে আরও ৫ হাজার কোটি টাকা বেড়েছে।

এক প্রশ্নের জবাবে বিইপপাএর সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা যদি ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়, তাহলে দুর্যোগ ঘটে যাবে। বিদ্যুৎ কোম্পানিগুলো আর্থিকভাবে জীর্ণশীর্ণ, আর চাপ নেওয়ার ক্ষমতা নেই। রোজার আগে বকেয়ার একটা অংশ শোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি খারাপ হবে।

এ বিষয়ে কে এম রেজাউল হাসনাত বলেন, নতুন সরকার এসেই বকেয়া শোধের চাপে পড়বে। বকেয়ার ৬০ শতাংশ পরিশোধ করা হলে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ৩ থেকে ৪ মাসের বকেয়া থাকলে বিদ্যুৎকেন্দ্র চালিয়ে নেওয়া যায়।

‘বিদ্যুৎ খাতে বৈষম্যমূলক আচরণ, চুক্তি লঙ্ঘন ও বিনিয়োগ আস্থার সংকট’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে এম রেজাউল হাসনাত দেশি ও বিদেশি উদ্যোক্তার মধ্যে চুক্তির বৈষম্য তুলে ধরেন। এতে বলা হয়, দেশীয় বিদ্যুৎকেন্দ্র থেকে জরিমানা আদায় করা হলেও আদানির বিদ্যুৎকেন্দ্রের জরিমানা কর্তন থেকে বিরত থাকছে পিডিবি।

বিইপপাএর সাবেক সভাপতি ইমরান করিম বলেন, দেশীয় বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানিতে শুল্ক দিতে হয়। অথচ বিদ্যুৎ আমদানিতে কোনো শুল্ক দিতে হয় না। বকেয়া থাকলেই বিদ্যুৎ বন্ধের হুমকি দেয় আদানি, বন্ধও করেছে। অথচ দেশীয় বিদ্যুৎকেন্দ্রের বকেয়া কখনো চার মাসের নিচে নামেনি, এর চেয়ে বেশি বকেয়া ছিল সব সময়। এখন জ্বালানি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা, সরবরাহকারীদের বিল পরিশোধ এবং ব্যাংক দায় মেটানো অসম্ভব হয়ে পড়ছে।

উল্লেখ্য, চুক্তি অনুসারে দেশের সব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ শতাংশ সময় উৎপাদন বন্ধ রাখতে (আউটেজ) পারে একটি বিদ্যুৎকেন্দ্র। এর বাইরে বন্ধ রাখার সময় কেন্দ্রভাড়া (ক্যাপাসিটি পেমেন্ট) পাবে না তারা। জরিমানা দিতে হবে তাদের। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বকেয়া বিল জমতে থাকায় তারা বিদ্যুৎকেন্দ্র চালাতে অস্বীকৃতি জানালে ২০২২ সালের জুলাই থেকে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সময় হিসাব না করেই বিদ্যুৎ বিল দিতে থাকে পিডিবি। বিদ্যুৎ বিভাগের অনুমোদন ছাড়াই পিডিবির বোর্ডে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার এসে এটি বাতিল করে জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জরিমানা, অতিরিক্ত কেন্দ্রভাড়া সুদসহ আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেয় পিডিবি।

বিইপপাএর সংবাদ সম্মেলনে এ জরিমানা আদায়ের বিরোধিতা করা হয়। সম্মেলনে বলা হয়, চুক্তি অনুসারে পিডিবি বিদ্যুৎ বিল দিতে না পারলে বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে পারে। বিপুল বকেয়া থাকলেও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র সরবরাহ অব্যাহত রেখেছে। বকেয়াজনিত আর্থিক সমস্যার কারণে বিদ্যুৎ উৎপাদন যখন সীমিত করতে বাধ্য হয়েছে, ওই সময় অপর্যাপ্ত সরবরাহ দেখিয়ে জরিমানা হিসাব করা হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি খাত অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। পিডিবির নিজস্ব ব্যর্থতার দায় বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপানো আইন ও চুক্তির পরিপন্থী।

বিইপপাএ বলছে, দেশীয় ও বিদেশি কোম্পানির ক্ষেত্রে জরিমানার বিধান ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। ৩০টি ফার্নেস কেন্দ্রের জরিমানা কর্তনের বিরুদ্ধে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে নালিশ দিলেও সেটি খারিজ করে দিয়েছে তারা। রোজা ও সেচ মৌসুমের আগে এ ধরনের বিরোধ বিদ্যুৎ খাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে বিইপপাএ সভাপতি কে এম রেজাউল হাসনাত জানান, নতুন সরকার গঠনের পর এক থেকে দেড় মাস সময় লাগে গুছিয়ে আনতে। নতুন সরকারকে বিপদে ফেলার কোনো ইচ্ছা নেই তাদের। তারা হুমকিও দিচ্ছেন না, বাস্তবতা তুলে ধরেছেন। নতুন সরকার আসার কয়েক দিন আগে ইচ্ছাকৃতভাবে জরিমানা কাটার ব্যবস্থা নিয়েছে। একটি ঝামেলা তৈরি করতেই এটি করা হয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নির্বাচনে বাধা এলে প্রতিহত করার ঘোষণা জামায়াত প্রার্থীর
পরের সংবাদ আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাকৃবি শিক্ষার্থী

মুহাম্মদ সোহান
বাংলাদেশ

কোনো মিডিয়া বন্ধ হবে না: মাহফুজ আলম

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশময়মনসিংহ

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম মনোনীত

মুহাম্মদ সোহান
অর্থ-বাণিজ্য

ক্রেডিট কার্ড থেকে টাকা উধাও, অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন কীভাবে?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d