ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন–এর সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান ফারুক আহমদ–এর স্মরণে যুক্তরাজ্যের স্ট্রোক অন ট্রেন্টে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত প্রায় শতাধিক গুণগ্রাহী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী উমরপুরবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার কল্যাণে মরহুম ফারুক আহমদের অবদান অনুকরণীয়। তার মৃত্যুতে এলাকাবাসী নিঃস্বার্থ এক সমাজসেবককে হারিয়েছে। তারা উল্লেখ করেন, তিনি ছিলেন সদালাপী, নম্র ও পরোপকারী মানুষ। সালিশি ব্যক্তিত্ব হিসেবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুজ্জামান ফখরু এবং সঞ্চালনা করেন আবু ইউসুফ চৌধুরি। পরিবারের পক্ষ থেকে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মরহুমের সন্তান ফাহাদ আহমেদ রাসেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল কাদির চৌধুরী, সৈয়দ আনোয়ার বাবু, ছুরুক মিয়া সানি, মোহাম্মদ মাজু মিয়া, কাজী শাহীন, আতাউর রহমান, মীর্জা শরীফ, আব্দুস সালাম রাজু, মৌলানা মাহবুব, সেলিম সালিক, গিয়াস উদ্দিন দুলাল, লুতফুর রহমান, হাজী মুশাহীদ আলী, সাজ্জাদুর রহমান, ফয়জুননুর রুলু, এফ এ মজনু, সাঈদ হোসেন লিটন, কামরুল ইসলাম, শামীম তালুকদার, আব্দুল আওয়াল, কাজী সারোয়ার ও সেলিম তরফদার।
শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদূর রহমান।




