পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিন দোকান মালিককে তিনটি পৃথক মামলায় জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এ সময় রায়পুরা থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন সিন্ডিকেট–সংক্রান্ত অভিযোগ পাওয়া যাচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
রমজান মাসজুড়ে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।





