উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের একটি চা–বাগান এলাকায় ঘটনাটি ঘটে। সম্প্রতি নির্যাতিতার পরিবার বিষয়টি জানতে পারে। পরে অভিযুক্তদের শাস্তির দাবিতে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারটি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন দীনেশ চিকবড়াইক ও রুমন ওরাও। তাঁদের বাড়ি নকশালবাড়ি এলাকায়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালত–এ হাজির করা হয়।
অন্যদিকে, নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।




