আসন্ন বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে স্মলহিথ ওয়ার্ডে ওবায়দুল কবীরকে কাউন্সিল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ১০টায় বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্মলহিথ ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে “ইউয়র পার্টি”-র স্থানীয় প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ওয়ার্ডের দ্বৈত আসনে সাফাক হোসাইনের সঙ্গে ওবায়দুল কবীরকে কাউন্সিল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে এই দুজনকে প্রার্থী করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ কফিল আহমদ, বাংলা প্রেস ক্লাব বার্মিহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ, কমিউনিটি নেতা নিজাম উদ্দিন, ফারুক আহমেদ, সৈয়দ নাসির আহমেদ, আব্দুর রশিদ, রফিকুল রহমান রফু, মজনু মিয়া, জিয়া তালুকদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোর্শেদ আহমেদ, মনোয়ার হোসেন, কবির আহমদ, আমিন আহমেদ, বদরুল আলম, আতিকুর রহমান, আব্দুল লতিফ, রিয়াদ রায়হানসহ আরও অনেকে।
বক্তারা স্মলহিথ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে লেবার পার্টি পরিচালিত সিটি কাউন্সিলের অধীনে থেকেও এলাকাবাসী ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, এলাকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক, নিয়মিত বর্জ্য সংগ্রহ না হওয়ায় অনেক স্থান ময়লার স্তূপে পরিণত হয়েছে। পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।
সভায় বক্তারা এসব সমস্যা সমাধানে আসন্ন নির্বাচনে সাফাক হোসাইন ও ওবায়দুল কবীরকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।




