বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    অভাব-অনটন পেরিয়ে এশিয়ান ইউনিভার্সিটিতে চা-বাগানের কুসুম

    মৌলভীবাজারের রাজনগরের করিমপুর চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে শুরু হয়েছিল কুসুম মুন্ডার…

    তিমির বনিক
    যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর পাঁচ গার্ডার ধস

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর পাঁচটি…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা

    নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

    সুনামগঞ্জে ধর্ষণ মামলায় মতিউর রহমান, দিলদার হোসেন ও বিল্লাল হোসেন নামে তিন…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    সুনামগঞ্জে ডুবন্ত টিউবওয়েল থেকে আবারও কাদাপানিমিশ্রিত গ্যাস উদ্‌গীরণ

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডুবন্ত টিউবওয়েল থেকে আবারও উচ্চচাপে কাদাপানিমিশ্রিত গ্যাস বের হয়েছে।…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    এপ্রিল ১৬, ২০২৫
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন প্রবাসীদের অধিকার আদায়ে সক্রিয় থাকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
কমিউনিটি সংবাদ

প্রবাসীদের অধিকার আদায়ে সক্রিয় থাকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

রিয়াদ রায়হান । বার্মিংহাম প্রতিনিধি
রিয়াদ রায়হান । বার্মিংহাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬
শেয়ার
Ad imageAd image

প্রবাসীদের অধিকার ও দাবি–দাওয়া আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সংগঠনটির সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে এ অঙ্গীকার করা হয়।

আরও পড়ুন

খেলাফত মজলিস বার্মিংহাম শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কমিটি গঠন
যুক্তরাজ্যে ঘিলাছড়ার প্রাক্তন ছাত্রছাত্রীদের মতবিনিময় সভা

গত ১২ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি–পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সাউথ ইস্ট রিজিওনের কনভেনর ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ সঞ্চালনায় ইফতার–পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের পেট্রন ও শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো–কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সিরাজ হক, সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, টিভি টুয়ান্টি ফোরের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, সেফ অনলাইনের প্রতিষ্ঠাতা আব্দুল মুমিন ছালিক, দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার, মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. আলাউদ্দিন আহমেদ, ড. আজমল চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, কবি মুজিবুল হক মনি, ট্রাভেল ব্যবসায়ী লুতফুর রহমান সায়েদ, আজম আলী, আবু তাহের ও আব্দুর রবসহ অনেকে।

ইফতারের আগে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি এবং কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। সব এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দিতে হবে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের অধিকার ও দাবি–দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে সংগঠনটিকে আরও সক্রিয় ও সোচ্চার হয়ে কাজ করতে হবে। প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংগঠনটির ভূমিকা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ইফতারের পর সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমানের সঞ্চালনায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স শাখার কমিটি অনুমোদন করা হয়।

ইস্ট লন্ডন শাখায় শাহ চেরাগ আলীকে সভাপতি, আজম আলীকে সিনিয়র সহসভাপতি, আজিজুল আম্বিয়াকে সহসভাপতি এবং আব্দুল বাসিত রফিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে জাহাঙ্গীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে জোবায়ের কিবরিয়া দায়িত্ব পেয়েছেন।

নর্থ লন্ডন শাখায় গিয়াস উদ্দিনকে সভাপতি, শিহাব উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিককে সহসভাপতি এবং সৈয়দ ফরহাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন দৌলত হোসেন।

এ ছাড়া এসেক্স শাখায় তৌরিস আহমদকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্যসচিব এবং হেলেন ইসলাম ও ফারহান সাদিক খানকে জয়েন্ট কনভেনর করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সদস্য হিসেবে জুবেল আহমদ বেলালসহ অন্যরা রয়েছেন।

সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

সবশেষে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
পরের সংবাদ হরমুজ প্রণালির সুরক্ষায় ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

কমিউনিটি সংবাদ

নটিংহ্যামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বাংলা মেইল ডেস্ক
উমরপুর ইউনিয়ন এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউ কে এর মতবিনিময় সভা
কমিউনিটি সংবাদযুক্তরাজ্য

উমরপুর ইউনিয়ন এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউ কে এর মতবিনিময় সভা

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিককমিউনিটি সংবাদযুক্তরাজ্য

স্মলহিথে নির্বাচনী লড়াইয়ে বাংলাদেশি প্রার্থীরা

রিয়াদ রায়হান । বার্মিংহাম প্রতিনিধি
কমিউনিটি সংবাদজাতীয়বাংলাদেশসিলেট

বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্মাননা পেলেন প্রবাসী ব্যবসায়ী শাবুল মিয়া

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d