হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। তিনি জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সন্তান।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
আহমেদ আলী মুকিব বর্তমানে সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




