বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
    বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

    মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী 'বিষু' এবং বাঙালির প্রাণের উৎসব 'বাংলা নববর্ষ' উপলক্ষে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই গুরুতর আহত

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা–এ পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।…

    তিমির বনিক
    ফি দিলেও নিয়োগ নেই, তাজপুর কলেজে ৪৬ প্রার্থীর হতাশা

    সিলেটের ওসমানীনগর উপজেলা সদরে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য…

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    এপ্রিল ২০, ২০২৫
    ‘ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না’
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বাংলাদেশের স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

বাংলাদেশের স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬
শেয়ার
Ad imageAd image

আসন্ন বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজে স্বাগতিক স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

আরও পড়ুন

অক্টোবরে লিবিয়া থেকে ফিরল বিপদগ্রস্ত ৯২৮ বাংলাদেশি
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২জন বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ না খেললে বিশ্বকাপে খেলা নিয়ে ভাববে পাকিস্তান

বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক ল্যাথাম জানান, বাংলাদেশ দলে অনেক অভিজ্ঞ ও মানসম্পন্ন স্পিনার আছে। এই সফরে আমাদের জন্য বড় হুমকি হবে প্রতিপক্ষের স্পিন। স্বাগতিক স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে।

অতীতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলার রেকর্ড আছে বাংলাদেশের। তবে গেল মাসে সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটের বদলে স্পোর্টিং উইকেটে বানিয়েছিল টাইগাররা।

কিন্তু বাংলাদেশের মাটিতে অতীত অভিজ্ঞতার কথা ভুলেননি ল্যাথাম। সে কারণে বাংলাদেশের স্পিনারদের নিয়ে সর্তক নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে যেকোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বড় ভূমিকা রাখে। অতীত রেকর্ড তেমনই বলছে। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের বড় হুমকি হবে। আমরা যেকোনো পরিস্থিতি সামলা দেওয়ার জন্য প্রস্তুত আছি। খেলার পরিস্থিতি ও উইকেটে সম্ভাব্য ধরন অনুসারে যেকোন অবস্থার সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের দলের আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বা অন্য কোন জায়গায় খেলার জন্য প্রস্তুতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। খেলার পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারলে খুব বেশি সমস্যা হয় না। আশা করি এবার বাংলাদেশ সফরে আমরা সবকিছু ভালোভাবে করতে পারব।’

চলমান ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলোয়াড় জড়িত থাকার পাশাপাশি ইঞ্জুরি ও বিশ্রাম থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। উপরের সারির খেলোয়াড়রা দলে না থাকলেও এমন দলকে ভারসাম্যপূর্ণ বলছেন ল্যাথাম। কারণ হিসেবে তিনি জানান, জাতীয় দলের হয়ে কম ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে অনেকেরই।

তিনি বলেন, ‘আগের দলগুলোর চেয়ে এবারের দল আলাদা। তবে এমন নয় যে, তাদের অভিজ্ঞতা নেই। বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলেছে। বিশেষভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাদের খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, সেই অভিজ্ঞতা এই সিরিজে ভাল কাজে দেবে।’

নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা ছয় ক্রিকেটার গত বছর ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। তাই বাংলাদেশের কন্ডিশন নিয়ে ধারনা আছে ক্রিকেটারদের। এজন্য বাংলাদেশের কন্ডিশন ক্রিকেটারদের উপকৃত করবে বলে মনে করেন ল্যাথাম। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে কন্ডিশন বড় ছাপ ফেলে। এই কন্ডিশনের কারনে খেলার ধরণ পাল্টে যায়। এই ধরনের পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়। আশা করি এর আগে যারা এই কন্ডিশনে খেলেছে তারা কন্ডিশন নিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করবে, বাংলাদেশের উইকেট এবং বোলারদের নিয়ে ধারনা দিবে।’

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, বেন লিস্টার ও উইল ইয়ং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার ও ব্লেয়ার টিকনার।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রতারণার অভিযোগে হবু স্বামী গ্রেপ্তার, পর্নোগ্রাফি মামলা
পরের সংবাদ সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতিসিলেট

দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়নের আশ্বাস এমপি কামরুলের

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
আন্তর্জাতিকযুক্তরাজ্য

লন্ডনে নামাজের সময়সূচি নির্ধারণে গবেষণা প্রতিবেদন, পুস্তিকা প্রকাশ

রিয়াদ রায়হান, বার্মিংহাম প্রতিনিধি
মতামত-বিশ্লেষণ

হুমকির মুখে বাংলা সংস্কৃতি

আশরাফুল ওয়াহিদ দুলাল
সিলেট

বিলুপ্তি ঠেকাতে লাঠিটিলায় প্রয়োজন পুরুষ হাতির

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d