‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬। এ উপলক্ষে সারাদেশের মতো হবিগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শর্মিষ্ঠা দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি আবু ছালেহ মো. নুরুজ্জামান চৌধুরী, এটিএন নিউজের হবিগঞ্জ প্রতিনিধি আল আমিন খান এবং এনপিবি হবিগঞ্জ প্রতিনিধি এম এ রাজাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।




