সারাদেশে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের শায়েস্তানগর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও আড়াল থেকে পরিচালিত কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন।




