বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কমলগঞ্জে চারদিন ধরে নেই বিদ্যুৎ, অন্ধকারে পরীক্ষার প্রস্তুতি

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে টানা চার দিন ধরে বিদ্যুৎবিহীন পরিস্থিতি বিরাজ…

    তিমির বনিক
    বন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

    বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে নদীর পানির উচ্চতার আগাম ও নির্ভুলভাবে জানানো দীর্ঘদিনের…

    মুহাম্মদ সোহান
    মোমবাতি-চার্জার লাইটের আলোয় এসএসসি পরীক্ষা

    মৌলভীবাজারে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৮…

    তিমির বনিক
    ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

    বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে…

    তিমির বনিক
    লাখাইয়ে অতিবৃষ্টি ও ঢলে ফসলি জমি তলিয়ে ক্ষতির আশঙ্কা

    টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লাখাই উপজেলা-র…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    মে ২৫, ২০২৫
    ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নতুন ডাইমেনশন তৈরি হতে পারে’
    জুন ১০, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
    পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির
    এপ্রিল ২৮, ২০২৬
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন পোর্টল্যান্ডগামী ফ্লাইটে মাঝ আকাশে জন্ম নিল ফুটফুটে শিশু
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

পোর্টল্যান্ডগামী ফ্লাইটে মাঝ আকাশে জন্ম নিল ফুটফুটে শিশু

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬
শেয়ার
Ad imageAd image

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে পোর্টল্যান্ডগামী একটি ফ্লাইটে মাঝ আকাশেই জন্ম নিয়েছে এক ফুটফুটে সন্তান। অ্যাশলি ব্লেয়ার নামের সন্তান জন্মদানকারী ওই নারীর মেয়ে সন্তানের নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার।

আরও পড়ুন

জেঁকে বসেছে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
মানিকচকে রং খেলা নিয়ে গুলি, গণপিটুনিতে নিহত ১
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দ করতে আদালতের আদেশ

গত শুক্রবার রাতে বিমানটি ওরেগনের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক ২০ মিনিট আগে এই অভাবনীয় ঘটনা ঘটে।

বিমানটিতে যথাযথ চিকিৎসা সরঞ্জাম না থাকলেও, যাত্রী হিসেবে থাকা দুই প্যারামেডিক দ্রুত এগিয়ে আসেন। তারা সহযাত্রীদের দেওয়া কম্বল এবং নাভিরজ্জু বাঁধতে জুতার ফিতা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে প্রসব করান।

নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই রেনি ব্লেয়ারের জন্ম হয়। শিশুটির মা টেনেসির অ্যাশলি ব্লেয়ার সন্তান প্রসবের জন্য নিজের মায়ের কাছে ওরেগনে যাচ্ছিলেন। তবে অবতরণের প্রায় ৩০ মিনিট আগে তার প্রসববেদনা শুরু হয়।

দ্য এসোসিয়েড প্রেস জানিয়েছে, প্যারামেডিক টিনা ফ্রিটজ জানান, তিনি ও তার সহকর্মী ক্যারিন পাওয়েল তখনই ডোমেনিক রিপাবলিক থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন। শুরুতে তারা বিমানের আরেক অসুস্থ যাত্রীকে সহায়তা করছিলেন এক নার্সের সঙ্গে। পরে এক ফ্লাইট অ্যাটেনডেন্ট অ্যাশলি ব্লেয়ারের প্রসব সহায়তার জন্য তাদের ডাকেন।

প্রসবের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে ‘অবস্টেট্রিকাল কিট’ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। উপায় না পেয়ে প্যারামেডিকরা তাৎক্ষণিকভাবে যা পেয়েছেন তা দিয়েই কাজ চালান। তারা অন্যান্য যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন।

আইভি (IV) শুরু করার জন্য ক্যারিন পাওয়েল নিজের জুতার ফিতা ছিঁড়ে টর্নিকেট হিসেবে ব্যবহার করেন এবং নাড়ি (আম্বিলিক্যাল কর্ড) বাঁধার জন্য একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের জুতার ফিতা ব্যবহার করা হয়।

বিমান যখন রানওয়ে স্পর্শ করার ঠিক আগমুহূর্তে, তখন মা অ্যাশলি ব্লেয়ার চূড়ান্ত চাপ (পুশ) দেন এবং শিশুটি বেরিয়ে আসে। প্যারামেডিক পাওয়েল নাড়ি কেটে শিশুটিকে কোলে নিয়ে বসে পড়েন আর তখনই বিমানের চাকা রানওয়ে স্পর্শ করে।

বিমানটি অবতরণের পর পোর্টল্যান্ড এয়ারপোর্ট ফায়ার অ্যান্ড রেসকিউ-এর একটি দল মা ও শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে ফ্লাইটে সহায়তা করা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে। যদিও ডেল্টা তাদের বিবৃতিতে একজন ডাক্তার ও দুজন নার্সের কথা উল্লেখ করেছে। তবে প্যারামেডিক ফ্রিটজ স্পষ্ট করেছেন, সেখানে কোনো ডাক্তার ছিলেন না।

সদ্য মা হওয়া অ্যাশলি ব্লেয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্যারামেডিক ফ্রিটজ। তিনি বলেন, আমার মনে হচ্ছে আমরা এখন চিরকালের জন্য বন্ধু হয়ে গেছি।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত
পরের সংবাদ মোমবাতি-চার্জার লাইটের আলোয় এসএসসি পরীক্ষা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

শ্রীমঙ্গলে জমি দখল বিরোধে ১১ মাস ধরে ঘরবন্দী এক পরিবার

তিমির বনিক
বাংলাদেশময়মনসিংহ

চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

মুহাম্মদ সোহান
আন্তর্জাতিক

গাজায় দুর্ভিক্ষ, প্রথমবারের মতো স্বীকার করলো জাতিসংঘ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

এক বছরে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক আশ্রয়প্রার্থী আবেদন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d