ভারতের উত্তরপ্রদেশ-এ টানা দুই দিনের ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি ১৬টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঝোড়ো হাওয়ার কারণে একাধিক জেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে বরাবাঁকি, বালিয়া, বান্দা, মহারাজগঞ্জ, মথুরা, পিলিভীত, রামপুর ও সোনভদ্র।
এছাড়া ভারী বৃষ্টি হয়েছে মথুরা, জালাউন, হরদোই, বুলন্দশহর, ঔরাইয়া, সম্ভল, শাহজাহানপুর, আগরা, আলিগড়, কনৌজ, ললিতপুর, সহারনপুর ও উনাওসহ অন্তত ৯টি জেলায়।
প্রশাসন বলছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।





