বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

    এক দিনের সিলেট সফরে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

    নিজাম উদ্দিন টিপু। সিলেট প্রতিনিধি
    নেটিজেনদের প্রশংসায় ভাসছে ‘আদর্শ দম্পতি’র ছবি

    সিলেটে তারেক-জুবায়ইদা

    নিজাম উদ্দিন টিপু। সিলেট প্রতিনিধি
    ধানে গজিয়েছে চারা, ক্ষতির মুখে হাওরাঞ্চলের কৃষক

    টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিপাকে পড়েছেন কৃষকেরা। হাওর থেকে ধান…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    ঝুঁকিপূর্ণ ভবন, ঝড়ে ওয়াস ব্লকে আশ্রয় শিক্ষক-শিক্ষার্থীদের

    কালবৈশাখী ঝড়ের সময় ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন ছেড়ে বিদ্যালয়ের ওয়াস ব্লকে আশ্রয় নিতে…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    লাউয়াছড়ায় কালবৈশাখীর তান্ডবে গাছ উপড়ে বন্ধ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক

    মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক বিশালাকায় গাছ…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    এপ্রিল ১৪, ২০২৫
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    মে ১৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার
    মে ২, ২০২৬
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
    মে ২, ২০২৬
    প্রধানমন্ত্রীর কাছে বৈষম্যের অভিযোগ আরিফুল হক চৌধুরীর
    মে ২, ২০২৬
    রাত পোহালেই আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত সিলেট
    মে ১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ধানে গজিয়েছে চারা, ক্ষতির মুখে হাওরাঞ্চলের কৃষক
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

ধানে গজিয়েছে চারা, ক্ষতির মুখে হাওরাঞ্চলের কৃষক

জাহাঙ্গীর আলম ভূঁইয়া - সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিপাকে পড়েছেন কৃষকেরা। হাওর থেকে ধান কেটে এনে খলায় মাড়াই করার পর তা ঠিকমতো শুকাতে না পারায় অনেক ধানেই চারা গজিয়েছে, নষ্ট হয়েছে রং ও গুণগত মান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযান, চোরাই ডিজেলসহ আটক ২
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম মনোনীত

তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামের কৃষক শাহজাহান মিয়া এমনই বিপাকে পড়েছেন। নিজের জমি না থাকায় ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে ২০ কিয়ার জমিতে বোরো ধানের চাষ করেছিলেন তিনি। ভালো ফলন হলেও টানা বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে না পারায় বিপাকে পড়েন। হাওরে পানি বাড়ার আশঙ্কায় দ্রুত ধান কেটে আনলেও খলায় রাখা প্রায় ১৫০ মণ ধানে চার দিন রোদ না পাওয়ায় চারা গজিয়েছে। পরে রোদ উঠলে সেগুলো শুকানোর চেষ্টা করছেন তিনি।

শাহজাহান মিয়া বলেন, এই ধানই তাঁর সারা বছরের সম্বল। কিন্তু ধানের এমন অবস্থায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। ধারদেনা শোধ ও পরিবারের খরচ চালানো নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

একই অবস্থা বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের কৃষক আব্দুল কাইয়ুমের। তিনি দুই লাখ টাকা ধার করে ২৫ কিয়ার জমিতে চাষ করেছিলেন। এর মধ্যে ৫ কিয়ার জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাকি ধান কাটতে পারলেও শুকাতে না পারায় তাতেও চারা গজিয়েছে।

শুধু শাহজাহান মিয়া বা আব্দুল কাইয়ুম নন, জেলার হাওরাঞ্চলের হাজারো কৃষক একই সমস্যায় পড়েছেন। কোথাও ধান পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও কাটা ধান শুকাতে না পেরে নষ্ট হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর হাওরে ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে খলায় স্তূপ করে রাখা বিপুল পরিমাণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক চারা গজানো ধান শুকিয়ে কোনোভাবে বিক্রির উপযোগী করার চেষ্টা করছেন। অনেকে বলছেন, ফসলের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প জীবিকার সন্ধানে শহরমুখী হতে হতে পারে।

চার দিন পর রোদ উঠায় এখন হাওরের খলায় খলায় ধান শুকানোর কাজে ব্যস্ততা দেখা গেছে। শ্রমিকেরা নৌকা ও মাথায় করে ধানের বোঝা এনে সড়কের পাশে স্তূপ করছেন। আবার কোথাও যন্ত্রের সাহায্যে মাড়াই করা ধান বাড়ির আঙিনা বা জমির পাশে এনে শুকানো হচ্ছে।

তবে শ্রমিকসংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষক সাকিল মিয়া বলেন, হাওরে পানি থাকায় কম্বাইন হারভেস্টার ব্যবহারেও সমস্যা হচ্ছে। শ্রমিকসংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তেমন সুফল মিলছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন, যার বাজারমূল্য ৫ হাজার কোটি টাকার বেশি।

তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ঝুঁকিপূর্ণ ভবন, ঝড়ে ওয়াস ব্লকে আশ্রয় শিক্ষক-শিক্ষার্থীদের
পরের সংবাদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে ‘আদর্শ দম্পতি’র ছবি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

বিনা খরচে প্রাণিসেবা, পাশে আছে ‘ডিজিটাল খামারি’ অ্যাপ

মুহাম্মদ সোহান
জাতীয়বাংলাদেশ

উপকূলীয় অঞ্চলের হিউম্যান রিসার্চের উপর নজর দেওয়া জরুরি : শারমীন মুরশিদ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশময়মনসিংহ

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বই

মুহাম্মদ সোহান
বাংলাদেশ

বানিয়াচংয়ে বাছাই করে পুলিশ হত্যা, কী ঘটেছিল?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d