বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    সিলেটে কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তনের রূপরেখা ঘোষণা…

    নাওয়াজ মারজান
    সাংবাদিক প্রবেশে সীমাবদ্ধতা, সিলেট প্রেসক্লাব সভাপতির প্রতিক্রিয়া

    প্রধানমন্ত্রীর সিলেট সফর

    সিলেট প্রতিনিধি
    সিলেটবাসীর জন্য আশার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

    সিলেটের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

    নিজস্ব প্রতিবেদক
    চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সিলেট মহানগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন…

    বাংলা মেইল ডেস্ক
    প্রধানমন্ত্রীর সফর: উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশায় সিলেটবাসী

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
    মে ২, ২০২৬
    প্রধানমন্ত্রীর কাছে বৈষম্যের অভিযোগ আরিফুল হক চৌধুরীর
    মে ২, ২০২৬
    রাত পোহালেই আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত সিলেট
    মে ১, ২০২৬
    মৌলভীবাজারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
    মে ১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন প্রধানমন্ত্রীর সফর: উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশায় সিলেটবাসী
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
সিলেট

প্রধানমন্ত্রীর সফর: উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশায় সিলেটবাসী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফর ঘিরে নগরজুড়ে যেমন তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, তেমনি নানা প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের। সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান।

আরও পড়ুন

সুনামগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার
আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার
সুনামগঞ্জে বাজার মনিটরিং, চার প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকায় থেকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি নগরভবনে সুধী সমাবেশে অংশ নেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেটের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন তিনি।

এছাড়া বিকেল ৫টায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে স্থানীয় রাজনীতি ও সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সিলেট নগরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সড়কদ্বীপে নতুন করে বৃক্ষরোপণ, গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে সফরকে ঘিরে স্থানীয় বিভিন্ন সংগঠন উন্নয়নসংক্রান্ত দাবিদাওয়াও সামনে আনছে। এর মধ্যে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ বিভিন্ন দাবি রয়েছে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে স্মারকলিপি দিয়ে ২৫ দফা দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। সংগঠনের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদের সই করা দাবির মধ্যে সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ ঘোষণা, বিভাগকে পর্যটন অঞ্চল হিসেবে গেজেট প্রকাশ, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ আধুনিকায়ন, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, সিলেটে প্রকৌশল ও পর্যটন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন উল্লেখযোগ্য।

এ ছাড়া নদ-নদী ও খাল খনন, তেল সংরক্ষণাগার স্থাপন এবং বিরতিহীন আধুনিক ট্রেন চালুর দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর, যা ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। তার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সিলেটসহ সারা দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তার আগমনের অপেক্ষায় রয়েছে সিলেটবাসী।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সিলেটে পৌঁছে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরের সংবাদ চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জায়েদ আহমেদ। মৌলভীবাজার সংবাদদাতা
বাংলাদেশসিলেট

আগাম বন্যার শঙ্কা, পাকা বোরো ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
সিলেট

বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত তিন শিশু

তিমির বনিক
বাংলাদেশসিলেট

বৈষম্যবিরোধী মামলায় অজ্ঞাত আসামি করে চাঁদা দাবির অভিযোগ

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d