বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    যাদুকাটার তীর কেটে বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর তীরে কেটে বালু লুটের ঘটনায় ছয়জনের…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    সিলেটে সড়কে ঝরল ৮ প্রাণ

    সিলেটে কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে একটি ডিআইপিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ…

    সিলেট প্রতিনিধি
    ঢাকা-সিলেট মহাসড়কে চার সেতু ঝুঁকিতে, যান চলাচল বিঘ্নের আশঙ্কা

    টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের প্রায়…

    নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
    চোখের সামনে ডুবছে স্বপ্ন, কৃষকের হাহাকার

    সুনামগঞ্জের ছাতকে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অপরিকল্পিত…

    নিজাম উদ্দিন টিপু। নিজস্ব প্রতিবেদক
    বড়লেখায় ১৯২ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ১

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সম্পাদক সোহেল
    মে ৩, ২০২৬
    বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার
    মে ২, ২০২৬
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
    মে ২, ২০২৬
    প্রধানমন্ত্রীর কাছে বৈষম্যের অভিযোগ আরিফুল হক চৌধুরীর
    মে ২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম, ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম, ঝুঁকিতে শিশুস্বাস্থ্য

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। জাতীয়ভাবে শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে পরিচালিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে সমন্বয়ের অভাব, তদারকির ঘাটতি ও দায়িত্বে শিথিলতার কারণে কার্যকারিতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাজ্যের প্রথম এশীয় নারী লর্ড মেয়র মঞ্জুলা সুদ আর নেই
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে বিজিবি
‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত অনেক টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নেই। গত ২৯ এপ্রিল পৌর শহরের মিশন রোডের একটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো স্বেচ্ছাসেবক ছাড়াই অপ্রশিক্ষিত এক ব্যক্তি শিশুদের টিকা দিচ্ছেন। তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত না হলেও সাময়িকভাবে সহায়তা করছেন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা টিকাদানকর্মী ঝুমুর দাস বলেন, নির্ধারিত স্বেচ্ছাসেবক ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন।

৩০ এপ্রিল কোর্ট রোডের একটি ক্লিনিকেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। সেখানে নির্ধারিত সময়ের আগেই টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। এতে টিকা নিতে আসা অভিভাবকেরা ভোগান্তিতে পড়েন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দল পরিদর্শনে গিয়ে পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে অন্তত একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও দুইজন স্বেচ্ছাসেবক থাকার কথা। কিন্তু বাস্তবে অনেক কেন্দ্রেই এই নির্দেশনা মানা হচ্ছে না। কোথাও নার্স নেই, আবার কোথাও অপ্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে টিকা প্রয়োগ করা হচ্ছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নির্ধারিত সময়সূচিও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চালানোর কথা থাকলেও কিছু কেন্দ্র দুপুরের আগেই বন্ধ হয়ে যাচ্ছে। এতে কর্মজীবী অভিভাবকেরা বেশি ভোগান্তিতে পড়ছেন। ওয়ার্ডভিত্তিক কর্মসূচি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

টিকা সংরক্ষণেও শিথিলতার অভিযোগ রয়েছে। নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি অনুসরণে গাফিলতি দেখা গেছে। কিছু কেন্দ্রে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম পাবেল বলেন, বিষয়টি নিয়ে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের গুরুত্বপূর্ণ এ কর্মসূচির মান রক্ষা করা জরুরি।

এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রশিদ বলেন, অনিয়মের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ১৪৬ জন এবং সন্দেহভাজন রোগী ৩৮ হাজার ৩০১ জন। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে।

উল্লেখ্য, জরুরি এমআর টিকাদান কর্মসূচির আওতায় অস্থায়ী কেন্দ্রগুলোতে সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত এবং স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালনার কথা। কর্মসূচিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে; প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নরসিংদী জেলা হাসপাতালে চালু হচ্ছে ‘বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক’
পরের সংবাদ লাউয়াছড়ায় কালবৈশাখীর তান্ডবে গাছ উপড়ে বন্ধ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতি

সিলেটে স্বেচ্ছা. লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক!

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

অর্ডার করলেন আইফোন, পেলেন চকলেটের প্যাকেট

সৈয়দ ফরহাদ
বাংলাদেশসিলেট

লাখাইয়ে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
চট্টগ্রাম

হাত–পায়ের রগ কাটা, চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d