বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    রাজারহাটে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে নিষিদ্ধ…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল

    হাওরাঞ্চলে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    সবুজ সিলেট কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

    সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় অবস্থিত স্থানীয় দৈনিক ‘সবুজ সিলেট’ পত্রিকা কার্যালয়…

    নিজস্ব প্রতিবেদক
    উন্নয়ন বরাদ্দে কৃতজ্ঞতা জানিয়ে হবিগঞ্জে আনন্দ র‍্যালি

    হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে আনন্দ র‍্যালি করেছে জেলা বিএনপি।…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সেনাসদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন

    কোর কমিটিতে সিদ্ধান্ত

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    আ.লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না: সাবেক মেয়র আরিফ
    এপ্রিল ১৪, ২০২৫
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    করিডর-বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    মে ১৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল
    মে ৬, ২০২৬
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন সবুজ সিলেট কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

সবুজ সিলেট কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৬
শেয়ার
Ad imageAd image

সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় অবস্থিত স্থানীয় দৈনিক ‘সবুজ সিলেট’ পত্রিকা কার্যালয় এবং ‘সবুজ সিলেট ভিজ্যুয়াল স্টুডিও’তে দুই দফা হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় স্টুডিওতে থাকা বাউল শিল্পীদের জিম্মি করে মারধর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম লুট করা হয়। হামলাকারীরা পত্রিকা অফিসে কর্মরত সাংবাদিকদেরও খোঁজাখুঁজি করে আতঙ্ক সৃষ্টি করে।

আরও পড়ুন

ছানি অস্ত্রোপচারে গাফিলতি, দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন
শিলিগুড়িতে পাচারের আগে বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেপ্তার ২
ইউক্রেনের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের তরুণ

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, হামলাটি ৩০ এপ্রিল ও ১ মে—এই দুই দফায় সংঘটিত হয়। প্রথম দফায় ৩০ এপ্রিল স্টুডিওতে গান রেকর্ডিং চলাকালে ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামির নির্দেশে মাহিম ও জিসান নামে দুই যুবক প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এর ধারাবাহিকতায় ১ মে রাত সাড়ে ১২টার দিকে জামিনুল ইসলাম জামি, রুবেল ও নাজিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল পুনরায় হামলা চালায়। তারা স্টুডিওতে প্রবেশ করে সেখানে অ

হামলার চিত্র

বস্থানরত সিলেট বিভাগের একদল নারী ও পুরুষ বাউল শিল্পীকে জিম্মি করে ফেলে এবং স্টুডিওতে তালা লাগিয়ে দেয়। এ সময় বাউল শিল্পী ও কলাকুশলীদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা কুশিয়ারা মিডিয়া লিমিটেডের সহকারী পরিচালক সাদিকুর রহমান সেলিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে। এরপর ভবনের দ্বিতীয় তলায় দৈনিক সবুজ সিলেট কার্যালয়ে প্রবেশ করে সম্পাদক, বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের কক্ষ তছনছ করে। এসময় তারা কর্মরত সাংবাদিকদের খুঁজতে থাকে। অফিস থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র, পেনড্রাইভ, হার্ডডিস্ক এবং মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম লুট করে নিয়ে যায় তারা। পুরো হামলার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

 

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপলু চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিম্মি থাকা শিল্পীদের উদ্ধার করে। এ ঘটনায় কুশিয়ারা মিডিয়া লিমিটেডের সহকারী পরিচালক সাদিকুর রহমান সেলিম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ন্যাক্কারজনক ঘটনার পর সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া বাউল শিল্পীরা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমরা নিরীহ মানুষ, গান গেয়ে সংসার চালাই। স্টুডিওতে এসে এমন সশস্ত্র হামলার শিকার হতে হবে তা ভাবিনি। আমাদের বাদ্যযন্ত্র ও পরিবেশ নষ্ট করে মূলত আমাদের পেটে লাথি মারা হয়েছে।

এদিকে, সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তাঁরা বলছেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী হলেও একটি মহল সরকারকে বিতর্কিত করতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জামিনুল ইসলাম জামি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বুলুর ছেলে এবং বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রায়নগর ও রাজবাড়ী এলাকায় একটি বিশাল ‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার সাথেও এই চক্রটি জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, পত্রিকা অফিসে হামলার বিষয়টি আমার জানা নেই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাটি শুনেছি এবং থানায় জিডি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, পত্রিকা অফিসের পক্ষ থেকে জিডি করা হয়েছে, যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ উন্নয়ন বরাদ্দে কৃতজ্ঞতা জানিয়ে হবিগঞ্জে আনন্দ র‍্যালি
পরের সংবাদ হাওরাঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে: এমপি কামরুল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশ

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

মুভমেন্ট ফর ইকসু : ছাত্র সংসদ দাবিতে ইবি শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম

নজরুল ইসলাম জিসান
আন্তর্জাতিকবাংলাদেশ

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসীর সংখ্যা, শীর্ষে বাংলাদেশিরা

বাংলা মেইল ডেস্ক
সিলেট

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গাড়ি আটক

jahangiralam
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d