ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত আটটার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৩০) স্থানীয় মো. হেবজু মিয়ার ছেলে। তিনি কয়েক দিন আগে প্রবাস থেকে বাড়িতে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ির পাশে পুকুরপাড়ে অবস্থান করছিলেন আব্দুর রহমান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




