শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে হেফাজতে ইসলাম ইউকে গ্রেটার ম্যানচেস্টার শাখা। বুধবার বাদ আসর মাদানী একাডেমি ওল্ডহ্যাম-এ আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।
শাখা সভাপতি মাওলানা শেখ ইয়াহইয়া সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা কমর উদ্দিন, মুফতি জুনায়েদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, মাওলানা ইমদাদুল হক, মাওলানা আওলাদ হোসেন জগদলী, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা হোসাইন আহমদ, জনাব আরব আলি ও সৈয়দ মনছুর আহমদসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে শাপলা চত্বর অভিযান-এর ঘটনাকে স্মরণ করে বলেন, ওই দিনের নিহতদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। তারা শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে শাপলা চত্বরের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




