নবীগঞ্জ উপজেলা-র একটি হাওর থেকে নিখোঁজের দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।
নিহত আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তাঁর সন্ধান মেলেনি।
অবশেষে বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।
মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।




