বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কুলাউড়া সীমান্তে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠালো ভারত

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশব্যাক (ঠেলে পাঠানো) করা…

    জায়েদ আহমেদ | মৌলভীবাজার প্রতিনিধি
    বাকৃবিতে বাঁধনের নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হল…

    মুহাম্মদ সোহান
    জাউয়া বাজারে জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

    এমপিসহ আহত অর্ধশতাধিক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।…

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে বিষপ্রয়োগে ১৫০০ মোরগ মেরে ফেলার অভিযোগ
    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
    লেবার পার্টির জন্য উদ্বেগ, এগিয়ে রিফর্ম ইউকে
    মে ৮, ২০২৬
    কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি
    মে ৭, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা

চলন্ত গাড়ি থামিয়ে কাছ থেকে গুলি, ‘পূর্বপরিকল্পিত’ হামলার সন্দেহ

সুজন চক্রবর্তী - কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

আরও পড়ুন

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে : খেলাফত মজলিস
বন্দিবিনিময়ে বাড়িঘরে ফিরছেন ফিলিস্তিনিরা
নিখোঁজের এক দিন পর কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামে এ হামলার ঘটনা ঘটে। একাধিক গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ রথকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর গাড়িচালক বুদ্ধদেব নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় চলন্ত গাড়িতে ছিলেন চন্দ্রনাথ রথ। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তদন্তকারীদের দাবি, হামলাকারীরা আগে থেকেই তাঁর গাড়িকে অনুসরণ করছিল। একটি চার চাকার গাড়ি রথের গাড়ির সামনে গিয়ে গতি কমাতে বাধ্য করে। পরে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশের ধারণা, হামলায় অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি গুলি রথের বুক, পেট ও মাথায় লাগে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, হামলায় ছোট আকারের আধুনিক আগ্নেয়াস্ত্র, সম্ভবত গ্লক পিস্তল ব্যবহার করা হয়েছে। যদিও ফরেনসিক পরীক্ষার পর অস্ত্রের ধরন নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিতে কোনো নম্বরপ্লেট ছিল না। এতে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে সন্দেহ আরও জোরালো হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিদ্ধ নাথ গুপ্ত জানিয়েছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গাড়ি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘গাড়িটির নম্বরপ্লেট পরিবর্তন করা হয়েছিল। গাড়ি থেকে ব্যবহৃত কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী এ ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত হত্যা’ ও ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পুলিশ আমাদের যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে।’

এদিকে বিজেপি নেতা অর্জুন সিং এ হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার অভিযোগ তুলেছেন। তবে তৃণমূল কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করেছে। দলটি এক বিবৃতিতে জানিয়েছে, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। একই সঙ্গে তারা আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত দাবি করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন ঘোষ অল্প ব্যবধানে জয়ী হন। নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সুনামগঞ্জে হাওর রক্ষায় ১৩ দফা দাবিতে স্মারকলিপি
পরের সংবাদ কমলগঞ্জ-শ্রীমঙ্গলে অবাধ টিলা কাটা, হুমকিতে পরিবেশ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
বাংলাদেশরাজনীতি

সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

একটি দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন

বাংলা মেইল ডেস্ক
এক্সপ্লেইনারজাতীয়বাংলাদেশমতামত-বিশ্লেষণরাজনীতিসিলেট

সিলেট-৫ : ইসলামি রাজনীতির ফুল না কাঁটা হবে!

নোমান বিন আরমান
রাজনীতি

নির্বাচনি সমঝোতার পথে সমমনা ৫ ইসলামী দল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d