বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

    আমেরিকার সঙ্গে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর এবার সহকারী প্রক্টরের পদত্যাগের ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন…

    বাংলা মেইল ডেস্ক
    গরুর নাম ‘ক্রিস গেইল’, দাম ৬ লাখ টাকা

    ‘ক্রিস গেইলকে’ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। তার দেখা শুনার জন্য রাখা…

    বাংলা মেইল ডেস্ক
    ধুলা–ধোঁয়ার নগরে নিশ্বাসই এখন বিলাসিতা

    বায়ুদূষণে আজ বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

    বাংলা মেইল ডেস্ক
    মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

    মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে কেলাং এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ও ডিংকেল এবং সারওয়াক রাজ্যে…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    মরিয়া প্রমাণ করব আমরা অসুস্থ? প্রশ্ন দীপু মনির
    অক্টোবর ৬, ২০২৫
    কুলাউড়ায় আবেদ রাজাকে মনোনয়ন দেয়ার দাবিতে সমর্থকদের অনশন
    নভেম্বর ২৭, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    রাজনীতিতে ভূমিকম্প রিফর্ম ইউকের, যাচ্ছে না কোনো জোটে
    মে ১০, ২০২৬
    বৃটেনের প্রধানমন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান ৩০ লেবার এমপির
    মে ৯, ২০২৬
    ‘রঙধনু পরিষদে’ ঝুলে গেল সিটি কাউন্সিল
    মে ৮, ২০২৬
    পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার
    মে ৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ‘প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

‘প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই’

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

তিন দফা বাধা পেরিয়ে অবশেষে নির্বিঘ্নে শুরু হয়েছে সিলেট বইমেলা। নগরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আজ রোববার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

আরও পড়ুন

ইসরায়েলের নেতানিয়াহুকে নিয়ে হাসাহাসি
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
শ্রীমঙ্গলে এনসিপির পথসভা

বিকেল চারটায় কেন্দ্রীয় শহিদ মিনারের মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বইবিমুখ প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই।’ তিনি বলেন, বর্তমান সরকার এ ক্ষেত্রে আন্তরিক। সিলেট অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। এ ধরনের বইমেলায় প্রতি বছর সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী শিল্পানুরাগী সৈয়দ জবেদ আহমেদ।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরী প্রকাশনের স্বত্বাধিকারী সুফি সুফিয়ান। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রকাশক পরিষদের সদস্য ও চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী।

বইমেলাকে ঘিরে গত দুই বছরের নানা বাধার প্রসঙ্গও উঠে আসে বক্তাদের বক্তব্যে। মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিল্প-সাহিত্য তার নিজস্ব গতিতে চলবে, এটিকে যেন রাজনীতিকরণ করা না হয়। শামসুল বাসিত শেরো বলেন, বইমেলার মতো আয়োজনকে বারবার অপশক্তি রুখে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। তিনি বইমেলায় সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নাজমুল হক নাজু বলেন, ‘বইমেলাকে ঘিরে গত দুই বছর যা হয়েছে, তা আমরা ভুলে গেছি এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এখন বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’ তিনি বলেন, বইমেলার মতো সৃজনশীল আয়োজন টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিরোধিতার কারণে দেশে-বিদেশে সিলেট বইমেলার প্রচার হয়েছে। প্রকাশকেরা আর্থিক ক্ষতির মুখেও মেলার আয়োজন করেছেন, যাতে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকে।

প্রকাশক পরিষদ সূত্রে জানা গেছে, সদস্যভুক্ত ১৭টি প্রকাশনা সংস্থা বইমেলায় স্টল নিয়েছে। উদ্বোধনের দিন কেবল স্টল প্রদর্শন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলাকালে নতুন বইয়ের প্রকাশনা উৎসব, নাটক মঞ্চায়নসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, প্রকাশকদের উদ্যোগে গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সে সময় অনুমতি বাতিল করে। আয়োজকদের জানানো হয়েছিল, একটি মহল মেলায় ‘মব’ সৃষ্টির তৎপরতা চালাচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছর ফেব্রুয়ারিতেও একই ধরনের কারণ দেখিয়ে বইমেলার আয়োজন স্থগিত করা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এবার মেলার অনুমতি দেয় পুলিশ প্রশাসন। এরপর সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদ ও এসএমপিকে সহযোগী হিসেবে নিয়ে মেলার আয়োজন করে প্রকাশক পরিষদ।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সুনামগঞ্জে বজ্রপাতে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু
পরের সংবাদ শাপলা বিলের চারপাশে হবে ওয়াকওয়ে, কটেজ ও বিশ্রামগার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বিনোদন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

বাসার গেট কেটে স্বর্ণালংকার ও টাকা চুরি

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

ছত্তীশগড়ে চার মাওবাদী নেতার আত্মসমর্পণ

সুজন চক্রবর্তী, কলকাতা প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d