ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশের বিশেষ অভিযানে সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ্বরপুর ৭ম খন্ড এলাকার বাসিন্দা হাবিজুর রহমান (১৯) ও দিলোয়ার হোসেন লস্করকে (৩০) আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি স্কুটিতে করে চলাচল করছিলেন ওই দুই ব্যক্তি। পরে স্কুটির সিটের স্টোরেজ কম্পার্টমেন্টের নিচে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১০ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।





