বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কুরবানির হাটে বিশালাকৃতির ‘বিসিএস ক্যাডার’

    গরুর নাম ‘বিসিএস ক্যাডার’। নাম শুনে অনেকেই হাসছেন, আবার কৌতূহল নিয়েও ভিড়…

    বাংলা মেইল ডেস্ক
    ঢাকা–সিলেট মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ, পরে প্রত্যাহার

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা।…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব…

    বাংলা মেইল ডেস্ক
    শতবর্ষী গেলানিয়া সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

    টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে ধসের শঙ্কা

    তিমির বনিক
    বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি আবাসিক হলে পৃথক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সবাইকে ঐক্য বজায় রাখতে হবে : খালেদা জিয়া
    জুলাই ১, ২০২৫
    বিএনপি কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না : দুদু
    জুলাই ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কুরবানির হাটে বিশালাকৃতির ‘বিসিএস ক্যাডার’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কুরবানির হাটে বিশালাকৃতির ‘বিসিএস ক্যাডার’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৬
শেয়ার
Ad imageAd image

গরুর নাম ‘বিসিএস ক্যাডার’। নাম শুনে অনেকেই হাসছেন, আবার কৌতূহল নিয়েও ভিড় করছেন খামারে। তবে এই নামের পেছনে রয়েছে বিশেষ কারণ বলে জানিয়েছেন খামারি মহিদুল জামান কাজল। কোরবানির ঈদ সামনে রেখে যশোরের পশুর হাটে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক বিশালাকৃতির এই ষাঁড়।

যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকার বাসিন্দা কাজল পেশায় সমবায় অধিদপ্তরের অডিট অফিসার। ২০১৭ সালে মাত্র পাঁচটি গরু দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে ৪২টি গরু। কোরবানির ঈদ উপলক্ষে এসব গরু প্রস্তুত করেছেন তিনি।

আরও পড়ুন

বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে বিজিবি’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় আহত অতিরিক্ত পুলিশ সুপার শামিম আনোয়ার

এর মধ্যে সবচেয়ে নজর কাড়ছে ব্রাহমা জাতের ‘বিসিএস ক্যাডার’। প্রায় এক হাজার কেজি ওজনের এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা। বিশাল দেহ, চকচকে গায়ের রঙ ও রাজকীয় গড়নের কারণে প্রতিদিনই গরুটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

কাজল জানান, প্রায় ১০ মাস আগে গরুটি কেনার পর বিশেষ যত্নে লালন-পালন করেছেন তিনি।

সেই কারণেই শখ করে নাম রেখেছেন ‘বিসিএস ক্যাডার’। তার ভাষায়, যেমন একজন শিক্ষার্থীকে বিসিএস ক্যাডার হতে কঠোর পরিশ্রম ও যত্ন নিতে হয়, তেমনি এই ব্রাহমা গরুটিকেও বিশেষ পরিচর্যায় বড় করতে হয়েছে।

তিনি বলেন, গরুটির জন্য রয়েছে বাড়তি যত্নের ব্যবস্থা। দিনে দুইবার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। ২৪ ঘণ্টা ফ্যান চালু রাখা হয়, মশা থেকে রক্ষায় ব্যবহার করা হয় কয়েল।

খামারটিতে আরও রয়েছে ১ হাজার ১০০ কেজি ওজনের একটি হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, যার দাম ধরা হয়েছে ১১ লাখ টাকা। এছাড়া ৮৭৫ কেজি ওজনের একটি শাহীওয়াল জাতের গরুর দাম চাওয়া হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা।

খামারি কাজল জানান, তার খামারের সব গরুকেই প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। খাদ্যতালিকায় রয়েছে কুঁড়ো, গম, ভুট্টা, ছোলা, সবুজ ঘাস, বিচালি, সয়াবিন ও সরিষার খৈলসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। গরুর পেছনে প্রতিদিন প্রায় ১২ হাজার টাকা ব্যয় হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত দাম না পেলেও ‘বিসিএস ক্যাডার’ বিক্রি নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই।

এদিকে, জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর যশোরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৭৭টি পশু। জেলার চাহিদা ১ লাখ ৩ হাজার ১২৮টি হলেও উদ্বৃত্ত থাকবে প্রায় ১৪ হাজার ৮৪৯টি পশু।

জেলায় বর্তমানে খামারির সংখ্যা ১৩ হাজার ৬৪০ জন। এর মধ্যে রয়েছে ২৮ হাজার ৮৪৪টি ষাঁড়, ৩৬ হাজার ২৫৯টি গাভী, ৮১ হাজার ২৭৬টি ছাগল এবং ৪৪২টি ভেড়া।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, যশোরের কোরবানির পশু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হবে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও খুলনায় যশোরের পশুর চাহিদা বেশি।

তিনি আরও জানান, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচও বেড়েছে। তাই দানাদার খাবারের পরিবর্তে বেশি করে সবুজ ঘাস ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ না করার বিষয়েও তারা নিশ্চিত হয়েছেন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতিতে ট্রাম্প!
পরের সংবাদ ‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’—কারিনার মৃত্যুতে তারিক আনাম
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশরাজনীতি

বিএনপি নেতার গাড়ি প্রবেশে অসুবিধা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

এবারের শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

মাধবপুরে টমেটো চাষে সংবাদকর্মীর সফলতা

‎সোহাগ মিয়া
জাতীয়বাংলাদেশলিডসিলেট

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d