বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ভিসি ইস্যুতে রণক্ষেত্র ডুয়েট, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

    নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল…

    বাংলা মেইল ডেস্ক
    শিক্ষকের বদলির দাবিতে কোটালীপাড়ায় অভিভাবকদের মানববন্ধন

    গোপালগঞ্জের কোটালীপাড়ার ৬ নম্বর ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী বাড়ৈর…

    কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

    হবিগঞ্জ-সিলেট-মৌলভীবাজারসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী | হবিগঞ্জ প্রতিনিধি
    বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ইবিতে ‘জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠনের গুঞ্জন

    প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমিটি গঠন করতে যাচ্ছে ‘জাতীয় ছাত্রশক্তি’। ইতিমধ্যে…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় সাত সদস্যের তদন্ত…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ইবিতে ‘জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠনের গুঞ্জন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খুলনা

বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ইবিতে ‘জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠনের গুঞ্জন

সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৬
শেয়ার
Ad imageAd image

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমিটি গঠন করতে যাচ্ছে ‘জাতীয় ছাত্রশক্তি’। ইতিমধ্যে কমিটি গঠনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে কমিটির আহ্বায়কসহ একাধিক পদে ক্যাম্পাসের বিতর্কিত ব্যক্তিদের রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে ইবিতে নেতৃত্ব দেওয়া নেতারা।

আরও পড়ুন

স্ট্রোকে ইবি শিক্ষার্থীর মৃত্যু; ক্যাম্পাসে শোকের ছায়া
ইবিতে লালন শাহ হল গ্রীন সোসাইটি-‘র যাত্রা শুরু, নেতৃত্বে রায়হান-মাহমুদুল
ইবিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল-নাফিসা

জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মে কাজ করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিও রয়েছে। তবে এবার বৈবিছাআর একটি অংশ ও অন্য কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিভি যাচাই–বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে কমিটির আহ্বায়ক পদে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানের নাম শোনা যাচ্ছে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকে মিছিল–মিটিং করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জুলাই আন্দোলনের পর তাঁকে আবাসিক হল থেকে বের করে দেন শিক্ষার্থীরা।

এ ছাড়া কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের নামও শোনা যাচ্ছে। সম্প্রতি মাদকসদৃশ দ্রব্য সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে দৈনিক মজুরিতে কাজ না করেও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক শিক্ষার্থীর অভিযোগ, ক্যাম্পাসের এক সাংবাদিকও কমিটিতে আসার চেষ্টা করছেন।

বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের গুঞ্জনে ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ লেখেন, ‘ফ্যাসিস্টের দোসর ফুয়াদ হাসান ২০২৪ সালের ৮ আগস্ট আজিজ হল ইন্টারন্যাশনালের এক ব্লক দখল করে ছাত্রলীগ পুনর্বাসিত করতে চেয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাকে হল থেকে বের করে দেয়। এই গণহত্যাকারীর দোসর জুনিয়ররা প্রোগ্রামে না গেলে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করত। ফুয়াদ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ছাত্রলীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। এমনও আছে যে, সে ছাত্রলীগের ক্যাডার হিসেবে তার বাসায় যেতে পরিবহন ভাড়া দিত না। এখন ইবিতে ছাত্রলীগ ক্যাডারদের সহকারে কমিটি আনতে চাচ্ছে এবং তার সঙ্গে আছে এক সুশীল সাংবাদিক—পূর্বে বৈবিছাআ, এত দিন ছাত্রদল আর এখন ছাত্রলীগ ও ছাত্রশক্তিকে চাটে।’

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘ছাত্রশক্তির কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন হলে শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে। আমরা চাই, কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের যেন রাখা না হয়। আমরা ক্যাম্পাসে একটি সহাবস্থানের রাজনীতি চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি পুনর্গঠনের দায়িত্বে থাকা জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা হাসিব আল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘কমিটি গঠনের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাছাই প্রক্রিয়া করা হচ্ছে। ফুয়াদ পূর্বে যদিও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থেকে থাকে, কিন্তু সে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তা ছাড়া আমরা আমাদের মতো কমিটি দেব। সে ক্ষেত্রে অন্যদের সমস্যা হওয়ার কথা নয়।’

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন
পরের সংবাদ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

খুলনা

কুষ্টিয়ায় সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুললেন মা

বাংলা মেইল ডেস্ক
খুলনা

মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব সমর্থকদের সড়ক অবরোধ

বাংলা মেইল ডেস্ক
খুলনা

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d