বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প ২০২৬-এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আয়োজিত সাত দিনব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ…

    সাকিব মাহমুদ । ইবি প্রতিনিধি
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী

    মালয়েশিয়ার শ্রমবাজার শিগ‌গিরই চালু হবে বলে জা‌নিয়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

    বাংলা মেইল ডেস্ক
    হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো সোমবারও চলছে। হবিগঞ্জ মোটর…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা

    ‘এত নির্যাতনের শিকার আওয়ামী লীগের আমলেও হইনি। বিএনপি করেছি বলে কি অন্যায়…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    ইবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ইসলামিক ইউনিভার্সিটি…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
    এপ্রিল ১৬, ২০২৫
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    সিলেটে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা
    মে ১৮, ২০২৬
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বাঙালির ঈদ উৎসব প্রসঙ্গে : বাংলামেইল ঈদসংখ্যা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
প্রবন্ধ-নিবন্ধ

বাঙালির ঈদ উৎসব প্রসঙ্গে : বাংলামেইল ঈদসংখ্যা

মাহবুব মুহম্মদ। কবি ও প্রাবন্ধিক
মাহবুব মুহম্মদ। কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: মে ১৮, ২০২৬
শেয়ার
Ad imageAd image

বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণির উত্থানের সঙ্গে সঙ্গে ঈদসংখ্যার বিষয়বস্তু থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন আসে। ঈদসংখ্যার বিষয়বস্তু ধীরে ধীরে শুধু ঈদকেন্দ্রিক থেকে সরে এসে সমাজ, প্রেম, রাজনীতি ও মানবিক সম্পর্কের বিচিত্র গল্পে বিস্তৃত হতে শুরু করে।

আরও পড়ুন

টয়লেটে যেতে বাধা দেওয়ায় বিমানবালাকে সৌদি যুবকের মারধর
চাকসু নেতার ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
বার্মিংহামে কায়সারুল ইসলাম সুমন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যে ঈদকে কেন্দ্র করে আলাদাভাবে ঈদসংখ্যা প্রকাশের ইতিহাস খুব নতুন না হলেও খুব প্রাচীনও নয়। ঈদ উপলক্ষে গল্প, কবিতা ও নানা সাহিত্যরচনা প্রকাশিত হলেও ঈদসংখ্যা প্রকাশের সংস্কৃতি মূলত গত শতকের শুরুর দিকে বেশি দৃশ্যমান হয়ে ওঠে। সে সময় বিভিন্ন সাময়িকীতে গল্প, কবিতা, প্রবন্ধ, এমনকি উপন্যাস নিয়েও ঈদসংখ্যা প্রকাশিত হতো। রচনাগুলোর প্রধান উপজীব্য বিষয় ছিল ঈদ। ঈদকে কেন্দ্র করে ব্যক্তির নানান অনুভূতি কিংবা চিন্তা প্রকাশের মাধ্যম হয়ে ওঠে ঈদসংখ্যাগুলো। মাসিক মোহাম্মদী থেকে শুরু করে সওগাত, আল ইসলাহ, মোসলম ভারত, নওরোজ, বুলবুলসহ অনেক সাময়িকী ঈদসংখ্যা প্রকাশ করত।

বিশ শতকের প্রথমার্ধে বাঙালি মুসলমান সমাজে সাহিত্যচর্চার একটি নিজস্ব ধারা গড়ে উঠতে থাকে। ঈদ বাঙালি মুসলমান সমাজের সবচেয়ে বড় উৎসব, তাই স্বাভাবিকভাবেই এই উৎসবকে ঘিরে সাহিত্যও রচিত হয়। মাসিক মোহাম্মদী, সওগাত, আল ইসলাহ, বেগম-এর মতো বেশ কিছু পত্রিকা ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করে বাঙালি মুসলমান পাঠকদের মধ্যে সাহিত্যের রুচি ও চাহিদা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সময়ের ঈদসংখ্যাগুলো ছিল মূলত ধর্মীয় ও সামাজিক চেতনায় সিক্ত। কবিতায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সমাজের ভেদাভেদ ভুলে একতার আহ্বান এবং গল্পে ঈদের আনন্দ ও মানবিক সম্পর্কের উষ্ণতাই ছিল মুখ্য বিষয়।

বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণির উত্থানের সঙ্গে সঙ্গে ঈদসংখ্যার বিষয়বস্তু থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন আসে। ঈদসংখ্যার বিষয়বস্তু ধীরে ধীরে শুধু ঈদকেন্দ্রিক থেকে সরে এসে সমাজ, প্রেম, রাজনীতি ও মানবিক সম্পর্কের বিচিত্র গল্পে বিস্তৃত হতে শুরু করে। বিশেষত ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির সামগ্রিক সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করে। সাহিত্য থেকে শুরু করে আর্থসামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনের হাওয়া লাগে। পরিবর্তনের ঢেউ বাংলার দৈনিক পত্রিকাগুলোতেও স্পর্শ করে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে সাহিত্যের বিষয়বস্তু থেকে শুরু করে আঙ্গিকে ব্যাপক পরিবর্তন আসে। ঈদের আনন্দ তখন আর কেবল ধর্মীয় উৎসবের মধ্যে সীমিত থাকেনি, বরং তা হয়ে ওঠে বাঙালি সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের উদযাপনের অংশ।

দীর্ঘসময় ধরে ঈদসংখ্যাগুলো বিখ্যাত লেখকদের লেখার আকর্ষণীয় মাধ্যম হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সুফিয়া কামাল, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদসহ অসংখ্য প্রথিতযশা লেখক ঈদসংখ্যায় লিখেছেন। একই সঙ্গে ঈদসংখ্যা নতুন লেখকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রকাশমাধ্যম হিসেবে কাজ করেছে। অনেক নবীন লেখক ঈদসংখ্যায় প্রকাশের সুযোগ পেয়ে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। তবে অতি বাণিজ্যিকীকরণের কারণে ঈদসংখ্যার সাহিত্যমান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বাণিজ্যিক চাপে এবং ঈদের আগে দ্রুত প্রকাশের তাড়ায় অনেক ঈদসংখ্যায় সাহিত্যের গভীরতা ও গুণগত মান ক্ষুণ্ণ হয়। পরিমাণের দিক থেকে বিশাল হলেও সাহিত্যমানের দিক থেকে কিছু সংশয় থেকেই যায়।

একবিংশ শতাব্দীতে ঈদসংখ্যার বিস্তার কেবল বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই সীমিত থাকেনি, প্রবাসী বাঙালিরাও এই ধারায় যুক্ত হয়েছেন। ব্রিটেন থেকে প্রকাশিত বাংলামেইল-এর ঈদসংখ্যা তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ। বিশাল কলেবরে প্রায় অর্ধশতাধিক লেখকের গল্প, কবিতা ও প্রবন্ধ নিয়ে প্রকাশিত এই সংখ্যা প্রমাণ করে যে ভৌগোলিক দূরত্ব বাংলা সাহিত্যের উৎসবকে থামাতে পারেনি।

প্রয়াত কবি দিলোয়ার হোসেন মঞ্জুর কোমড়-ভাঙ্গার কবিতা, শেখ লুৎফুরের উপন্যাস বিষপিঁপড়া, মোস্তাক আহমাদ দীনের লোকসংস্কৃতি বিষয়ক প্রবন্ধ ফকির ইয়াছিনের আত্মপরিভ্রমণ, আহমদ ময়েজের কবিতা অষ্ঠাদশী কন্যাঘোর ও অন্যান্য এবং সাইয়্যিদ মুজাদ্দিদের যুদ্ধ ও সংগীতের মধ্যরেখায় কবিতা ঈদসংখ্যাকে নতুন মাত্রা দিয়েছে। তাছাড়া অন্যান্য লেখকদের কবিতা, প্রবন্ধ ও স্মৃতিগদ্য মিলিয়ে বাংলামেইলের এই ঈদসংখ্যা পাঠকের মননকে সমৃদ্ধ করবে বলে আশা করি।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই
পরের সংবাদ ইবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

ঢাকাবাংলাদেশরাজনীতি

আমার বাবা ঢাকা-১৭ আসনের প্রার্থী, আপনাদের কাছে ভোট চাই : জাইমা রহমান

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জায়েদ আহমেদ। মৌলভীবাজার সংবাদদাতা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d