বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হামের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, চিকিৎসকদের দিনে দুই বেলা রাউন্ডের নির্দেশ

    হামের রোগীদের চিকিৎসায় নতুন কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, এখন…

    বাংলা মেইল ডেস্ক
    সুনামগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

    সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশে গাঁজাচাষ, তাজা গাছসহ আটক ১

    হবিগঞ্জের লাখাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজা গাঁজাগাছ ও গাঁজাসহ…

    লাখাই প্রতিনিধি
    মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু

    "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই লক্ষ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ শুরু

    সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনে বাংলাদেশে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
    জানুয়ারি ৩১, ২০২৬
    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর
    ফেব্রুয়ারি ৮, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দেশ গঠনে বিরোধীদলকে সহযোগী হিসেবে মূল্যায়ন করতে হবে
    মে ১৯, ২০২৬
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কোরবানির বর্জ্য দ্রুত সরাতে সচেতনতার আহ্বান সিসিকের
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

কোরবানির বর্জ্য দ্রুত সরাতে সচেতনতার আহ্বান সিসিকের

হাসান ফয়েজ। সিলেট প্রতিনিধি
হাসান ফয়েজ। সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬
শেয়ার
Ad imageAd image

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

আরও পড়ুন

দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২
আনন্দ শোভাযাত্রার মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহামের সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগরভবনের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সিসিক প্রশাসক বলেন, অনেক সময় কোরবানির পশুর নাড়িভুঁড়ি, রক্ত ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও বর্জ্য অপসারণে বাড়তি ভোগান্তির মুখে পড়েন।

তিনি আরও বলেন, নগর পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর রক্ত, নাড়িভুঁড়ি, গোবর ও পশুর হাটের বর্জ্য দ্রুত অপসারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতন সহযোগিতা খুবই প্রয়োজন।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রত্যেক কোরবানিদাতার কাছে পরিবেশবান্ধব পলিব্যাগ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত পলিব্যাগে ভরে সিসিক কর্মীদের কাছে হস্তান্তর করলে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সিলেট সিটি কর্পোরেশন অতীতেও সফলতার পরিচয় দিয়েছে। এবারও কোরবানির আট ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

সভায় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ফিলিস্তিনিদের হজের স্বপ্ন এখন ধরাছোঁয়ার বাইরে
পরের সংবাদ সিএনজি–প্রাইভেটকার সংঘর্ষে সাংবাদিকসহ শ্রীমঙ্গলে অর্ধশতাধিক আহত
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

আলি খাঁ নদীর তীরে নির্মিত হচ্ছে মেটারনিটি ক্লিনিক

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
বাংলাদেশসিলেট

বিষু-বর্ষবরণে মণিপুরি থিয়েটারের দুই দিনের উৎসব

জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
মধ্যপ্রাচ্য

গাজা সিটি ছাড়তে ‘শেষ সতর্কবার্তা’ দিল ইসরায়েল

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

মণিপুরে বোমা বিস্ফোরণে শিশু নিহত

সুজন চক্রবর্তী
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d