বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাতের হোটেল ও থাকার ঘর!

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কালারাই বিল সরকারি প্রাথমিক…

    তিমির বনিক
    ইবিতে ব্যবস্থাপনা বিভাগের একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠিত

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    অভাব-অনটন পেরিয়ে এশিয়ান ইউনিভার্সিটিতে চা-বাগানের কুসুম

    মৌলভীবাজারের রাজনগরের করিমপুর চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে শুরু হয়েছিল কুসুম মুন্ডার…

    তিমির বনিক
    যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর পাঁচ গার্ডার ধস

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর পাঁচটি…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা

    নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এক-দুই দিনে সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    মার্চ ১, ২০২৬
    জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা
    মার্চ ২৮, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন মৌলভীবাজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাতের হোটেল ও থাকার ঘর!
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
সিলেট

মৌলভীবাজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাতের হোটেল ও থাকার ঘর!

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজিরবিহীন এক অনিয়মের অভিযোগ উঠেছে। পাঠদানের জন্য নির্ধারিত একটি শ্রেণিকক্ষকে ব্যক্তিগত ‘ভাতের হোটেল’ ও থাকার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুন

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
‘বেহেশতের টিকিট বিক্রির মিথ্যা আশ্বাসের জবাব দিতে হবে’ : কামরুল
কমলগঞ্জের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করতে চাই : এমপি মুজিব

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল পরিবেশ ও সৌন্দর্যের জন্য কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকায় প্রশংসিত ছিল। চারপাশের সবুজ পরিবেশ, পরিপাটি শ্রেণিকক্ষ, ফুলের বাগান ও চমৎকার ব্যবস্থাপনার কারণে এটি উপজেলার সীমান্ত এলাকার অন্যতম আকর্ষণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বিদ্যালয়টিতে প্রাথমিক শিক্ষা অফিস থেকে সরবরাহ করা শিক্ষা উপকরণ, আসবাব ও প্রয়োজনীয় সামগ্রীর কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ, পাঠদানের সরঞ্জাম ও বই সংরক্ষণের সুব্যবস্থাও রয়েছে। তবে এমন একটি সুপরিচিত বিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্প্রতি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে রান্নাবান্নার সরঞ্জাম, খাট, বিছানা ও ব্যক্তিগত ব্যবহার্য বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। শুধু তা–ই নয়, মাঝেমধ্যে সেখানে বহিরাগত লোকজনের অবস্থানও দেখা গেছে।

স্থানীয়দের মতে, একটি সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁরা দ্রুত বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়টি এত সুন্দর ও গোছানো হওয়া সত্ত্বেও এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়ের প্রতিটি কক্ষ শুধু শিক্ষা কার্যক্রমের জন্যই ব্যবহার নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে জানতে চাইলে কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বণিক অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, “বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা তাঁর ছোট সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করতেন। শিশুর দেখাশোনার জন্য একজন গৃহকর্মীও সেখানে থাকতেন। আগামী দুই-এক দিনের মধ্যেই সমস্ত সরঞ্জাম সরিয়ে নিয়ে কক্ষটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।”

সচেতন মহল মনে করছে, ঘটনার পেছনে যে কারণই থাকুক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষকে এভাবে আবাসিক রূপ দেওয়া সম্পূর্ণ আইনবহির্ভূত। শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপে বিদ্যালয়ের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইবিতে ব্যবস্থাপনা বিভাগের একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠিত
পরের সংবাদ ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলি, চিরকুট লিখে কিশোরের আত্মহত্যা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

রাস্তা উন্নয়ন কাজের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

তিমির বনিক
বাংলাদেশসিলেট

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

তিমির বনিক
বাংলাদেশসিলেট

খেলাকে কেন্দ্র করে যুবক নিহতের তিন আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

তিমির বনিক
কমিউনিটি সংবাদজাতীয়বাংলাদেশসিলেট

সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d